বিনামূল্যে ফিনল্যান্ড ঘোরার সুবর্ণ সুযোগ, কীভাবে আবেদন করবেন দেখে নিন
নিজস্ব সংবাদদাতা
২০ মার্চ ২০২৬ ১২ : ৩১
শেয়ার করুন
1
11
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ-এর মতে, বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড। সেই সুখী দেশ এখন বিশ্বজুড়ে সুখ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চালু করছে বিশেষ অভিযান।
2
11
দেশটির সরকারি পর্যটন ও প্রচার ওয়েবসাইট ‘ভিজিট ফিনল্যান্ড’। ফিনল্যান্ড দেশটি ভ্রমণ করে ‘ফিনল্যান্ডের মতো আরাম করার’ জন্য একটি ৭-দিনের চ্যালেঞ্জ নিয়েছে৷
3
11
"এই জুন মাসে বিশ্বের শীতলতম হ্রদ অঞ্চল ফিনিশ লেকল্যান্ডে আপনার সুখের সন্ধান করুন।" ফিনিশ লেকল্যান্ড হল ইউরোপের বৃহত্তম হ্রদ জেলা। বিশ্বের সবচেয়ে সুখী দেশে গ্রীষ্মকালীন অবকাশের এক অনন্য স্থান ওয়েবসাইটে এমনটাই লেখা আছে।
4
11
এটি সেই এলাকা যেখানে ফিনল্যান্ডের মানুষ জলের ধারে এসে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করে৷ স্থানীয় মানুষ যেমন আসেন, তেমনই আসেন দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ৷
5
11
যাঁরা দৈনন্দিন জীবনের কোলাহল থেকে দূরে কিছুটা সময় একান্তে কাটাতে চায় তাঁদের জন্য এটি একটি উপযুক্ত গন্তব্য।
6
11
ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ। এখানে চারটি ঋতু থাকলেও গ্রীষ্মকাল সবচেয়ে সুন্দর সময় বলে মনে করা হয়৷
7
11
গ্রীষ্মে বেশিরভাগ মানুষ জিনিসপত্র গুছিয়ে হ্রদের ধারে আশ্রয় নেন৷ জীবনযাপনেও আসে কিছু বদল। দেরিতে ঘুম থেকে উঠি বা দেরিতে ঘুমোতে যাওয়া, হাইকিং, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এভাবেই অবসর সময় কাটানো হয়৷
8
11
ফিনিশ লেকল্যান্ড ভ্রমণের জন্য কীভাবে আবেদন করবেন?
লেকল্যান্ডের ৭-দিনের চ্যালেঞ্জ জুন মাসে শুরু হচ্ছে, এবং বিশ্বের যেকোনো প্রান্তের যে কেউ আবেদন করতে পারেন।
9
11
এর জন্য প্রথমে আপনাদেরকে জুটি হিসেবে একটি ভিডিও শুট করতে হবে, যেখানে আপনারা নিজেদের পরিচয় দেবেন এবং লেকল্যান্ডে ফিনিশ গ্রীষ্মের ছুটি কেমন হতে পারে বলে তা আপনারা বর্ণনা করবেন।
10
11
এরপর ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে৷ নির্বাচিত হলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করা হবে৷ আবেদনপত্রের সঙ্গে আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়ো লিঙ্ক দিতে হবে৷
11
11
সঙ্গী, বাবা-মা, সন্তান, বন্ধু, প্রতিবেশী বা আপনার পছন্দের যে কাউকে নিয়ে ভিডিও বানাতে পারেন৷ আবেদনকারীদের বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ২৯শে মার্চ, ২০২৬।