স্প্যাম কলের দৌরাত্ম্য রুখতে আরও কড়া পদক্ষেপ করল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। নতুন নিয়ম অনুযায়ী, কোনও গ্রাহকের অভিযোগের অপেক্ষা না করেই সন্দেহজনক স্প্যাম কলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে টেলিকম অপারেটরগুলি। ২০২৬ সালের থার্ড অ্যামেন্ডমেন্ট রেগুলেশন-এর অধীনে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।
2
10
নতুন ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম কল শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করবে টেলিকম সংস্থাগুলি। কোনও কলকে ‘suspected spam’ হিসেবে চিহ্নিত করা হলে, যে নেটওয়ার্কে কলটি পৌঁছেছে, তাদের দুই ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কলের উৎস সম্পর্কে অপারেটরকে জানাতে হবে।
3
10
এই সতর্কবার্তা পাওয়ার পর এক কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরকে ওই প্রেরকের কেওয়াইসি তথ্য যাচাই করে তা অন্য টেলিকম নেটওয়ার্কগুলির সঙ্গে ভাগ করতে হবে।
4
10
এরপর সমস্ত অপারেটরকে নিজেদের সিস্টেমে গত ১০ দিনে ওই একই ব্যক্তির নামে থাকা অন্য কোনও নম্বর বা টেলিকম সংযোগ থেকে স্প্যাম কার্যকলাপ হয়েছে কি না, তা ২৪ ঘণ্টার মধ্যে খতিয়ে দেখতে হবে।
5
10
নতুন নিয়মে শাস্তির ক্ষেত্রেও বড় বদল আনা হয়েছে। একই প্রেরকের পাঁচটি বা তার বেশি ফোন লাইন যদি ১০ দিনের মধ্যে স্প্যাম হিসেবে চিহ্নিত হয়, তাহলে সমস্ত নেটওয়ার্ককে সমন্বিতভাবে ব্যবস্থা নিতে হবে।
6
10
প্রথমবার নিয়ম ভাঙলে ওই ব্যক্তির নামে থাকা সমস্ত টেলিকম সংযোগের আউটগোয়িং পরিষেবা অন্তত ১৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। সব নম্বর থেকে স্প্যাম পাঠানো হয়েছিল কি না, তা বিবেচ্য হবে না।
7
10
একই অপরাধ ফের ঘটলে শাস্তি আরও কঠোর। ফিজিক্যাল SIM, PRI line এবং SIP trunk-সহ ওই ব্যক্তির নামে থাকা সমস্ত টেলিকম রিসোর্স এক বছরের জন্য বিচ্ছিন্ন করা হবে। দেশজুড়ে তাঁকে ব্ল্যাকলিস্ট করা হবে এবং ওই সময় কোনও অপারেটর নতুন টেলিকম সংযোগ দিতে পারবে না।
8
10
সরকারি ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ নম্বরগুলিকেও নতুন নিয়মে সুরক্ষা দেওয়া হয়েছে। ১৬০০ দিয়ে শুরু হওয়া নির্দিষ্ট নম্বরগুলিকে ট্রুকলারের মত তৃতীয় পক্ষের কল-ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ, ব্লক বা ফিল্টার করতে পারবে না। তবে ব্যক্তিগত গ্রাহক নিজের ফোন থেকে ইচ্ছেমতো কোনও নম্বর ব্লক করতে পারবেন।
9
10
প্রচারমূলক কল বা মেসেজ বন্ধ করতে গ্রাহকরা ১৯০৯ নম্বরে ব্লক প্রোমো লিখে এসএমএস করতে পারবেন। এতে সমস্ত প্রোমোশনাল কমার্সিয়াল কমিউনিকেশন বন্ধ হবে। তবে সরকারি যোগাযোগ চালু থাকবে।
10
10
নতুন নিয়মের বিভিন্ন ধাপ পর্যায়ক্রমে কার্যকর হবে। এটুপি কলিং এবং ইন্টারকানেক্ট ফি সংক্রান্ত বিধি ৬০ দিনের পর কার্যকর হবে। আর ব্লকচেন-ভিত্তিক অ্যাপেল সিস্টেম, এআই নির্ভর অভিযোগ যাচাই এবং কনটেন্ট টেমপ্লেট অপব্যবহারের ক্ষেত্রে অটোমেটিক সাসপেনশন-এর মত ব্যবস্থা ৯০ দিন পর চালু হবে।