দীর্ঘমেয়াদে বিপুল সম্পদ তৈরি করতে হলে যে প্রচুর টাকা বিনিয়োগ করতে হবে, এমন কোনও কথা নেই। বরং অল্প অল্প করে নিয়মিত বিনিয়োগ, ধৈর্য এবং কম্পাউন্ডিংয়ের শক্তিই বদলে দিতে পারে ভবিষ্যৎ।
2
14
মাসে মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করেও দীর্ঘমেয়াদে কয়েক কোটি টাকার তহবিল গড়ে তোলা সম্ভব। মিউচুয়াল ফান্ডের সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের ক্ষেত্রে এই সম্পদ তৈরির ধারণাকে আরও সহজ করে বুঝিয়ে দেয় ৮-৪-৩ ফর্মুলা।
3
14
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগ নিয়ে নানা ধরনের পরামর্শ পাওয়া যায়। কোথায় টাকা রাখলে বেশি লাভ হবে, কোন শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে দ্রুত সম্পদ তৈরি হবে, তা নিয়ে প্রচুর আলোচনা হয়।
4
14
দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির আসল চাবিকাঠি হল সঠিক পরিকল্পনা, নিয়মিত বিনিয়োগ এবং বাজারের ওঠানামার মধ্যেও ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে যাওয়া।
5
14
৮-৪-৩ ফর্মুলার মূল ভিত্তি হল কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের শক্তি। এই নিয়ম অনুযায়ী, বিনিয়োগের প্রথম আট বছরে সম্পদ বৃদ্ধির গতি তুলনামূলক ধীর হতে পারে।
6
14
পরবর্তী সময়ে বিনিয়োগের উপর পাওয়া রিটার্নও যখন নতুন করে রিটার্ন তৈরি করতে শুরু করে, তখন সম্পদ বৃদ্ধির গতি অনেকটাই বেড়ে যায়।
7
14
এই ধারণা অনুযায়ী, প্রথমবার কোনও বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হতে প্রায় আট বছর সময় লাগতে পারে। পরবর্তী দ্বিগুণ হতে সময় লাগতে পারে প্রায় চার থেকে সাড়ে চার বছর।
8
14
এরপর কম্পাউন্ডিংয়ের প্রভাবে সেই সময় কমে দাঁড়াতে পারে তিন থেকে চার বছরে। যদিও প্রকৃত সময় নির্ভর করবে বিনিয়োগের রিটার্নের উপর।
9
14
ধরা যাক, কোনও ব্যক্তি প্রতি মাসে ৫০০০ টাকা করে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে SIP করছেন। বছরে গড়ে ১২ শতাংশ রিটার্ন পাওয়া গেলে দীর্ঘমেয়াদে এই বিনিয়োগ থেকে বড় অঙ্কের তহবিল তৈরি হতে পারে।
10
14
উদাহরণস্বরূপ, প্রায় ২৬ বছর ধরে বিনিয়োগ চালিয়ে গেলে মোট সম্পদের পরিমাণ প্রায় ১.১ কোটি টাকায় পৌঁছতে পারে। পরবর্তী সময়ে কম্পাউন্ডিংয়ের কারণে সম্পদ বৃদ্ধির গতি আরও বাড়তে পারে।
11
14
তবে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজারের উপর নির্ভরশীল। ১২ শতাংশ রিটার্ন নিশ্চিত নয়।
12
14
SIP-তে বিনিয়োগের ক্ষেত্রে বাজারের সাময়িক পতন দেখে ভয় পেয়ে বিনিয়োগ বন্ধ করা উচিত নয়। দীর্ঘমেয়াদি লক্ষ্য স্থির করে নিয়মিত বিনিয়োগ চালিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিজের আয়, খরচ, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আর্থিক লক্ষ্য বুঝে বিনিয়োগের পরিকল্পনা করা প্রয়োজন।
13
14
বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিনিয়োগ শুরু করাই বুদ্ধিমানের কাজ। কারণ, একজনের জন্য যে বিনিয়োগ কৌশল কার্যকর, অন্যের ক্ষেত্রে তা উপযুক্ত নাও হতে পারে।
14
14
মনে রাখবেন, সম্পদ তৈরির ক্ষেত্রে শুধু কত টাকা বিনিয়োগ করছেন, তা নয়; কত দিন ধরে বিনিয়োগ করছেন, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।