অজানা নম্বর থেকে আচমকা ফোন? ফোনের ওপারে ব্যাঙ্ক বা নামী প্রতিষ্ঠানের প্রতিনিধি সেজে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা। বা লোনের লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া গোপন এটিএম পিন।
2
9
প্রতারকদের এই ফাঁদে পা দিয়ে ইদানীং সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। এমন জালিয়াতি ঠেকাতে এবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় টেলিকম নিয়ামক সংস্থা (TRAI)।
3
9
জাল কল চিহ্নিত করতে ও গ্রাহকদের সুরক্ষা দিতে টেলিকমে আনা হচ্ছে একটি সম্পূর্ণ নতুন নম্বর সিরিজ- ‘১৬০১’।
4
9
টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এখন থেকে যে কোনও বৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফোনের শুরুতে থাকবে এই ‘১৬০১’ নম্বরটি। ফলে স্ক্রিনে এই নম্বর ফুটে উঠলেই গ্রাহকেরা সহজেই বুঝে যাবেন ফোনটি আসল, কোনও প্রতারকের নয়।
5
9
প্রথম ধাপে এই ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বিভিন্ন ইউটিলিটি ও লজিস্টিক সংস্থাকে।
6
9
বিদ্যুৎ পর্ষদ, জল সরবরাহকারী সংস্থা কিংবা এলপিজি সিলিন্ডার বিতরণকারী সংস্থাগুলি থেকে ফোন এলে আর সাধারণ মোবাইল নম্বর নয়, স্ক্রিনে দেখা যাবে ১৬০১ সিরিজের নম্বর।
7
9
তবে ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা ও বিমার ক্ষেত্রে আগের মতোই কার্যকর থাকবে ১৬০০ সিরিজ।
8
9
ট্রাই স্পষ্ট জানিয়েছে, সঠিক তথ্য যাচাইয়ের পরেই সংস্থাগুলিকে এই বিশেষ নম্বর বরাদ্দ করা হবে। আগামী ৯০ দিনের মধ্যে যোগ্য সমস্ত সংস্থাকে নতুন এই সিস্টেমে যুক্ত করার কাজ শেষ করতে বলা হয়েছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে।
9
9
ট্রাইয়ের আশা, এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষকে আর প্রতারণামূলক কলের ফাঁদে পড়তে হবে না।