আজ ৩ মার্চ দোলপূর্ণিমার দিন পূর্ণ চন্দ্রগ্রহণ। এদিন দুপুরে শুরু হয়েছে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আবহাওয়া পরিষ্কার থাকলে দেশের অধিকাংশ অংশ থেকেই এটি খালি চোখে দেখা যাবে।
2
11
ভারতের আকাশে বিকেল প্রায় ৩:২০টা থেকে সন্ধ্যা ৬:৪৭টা পর্যন্ত এই ঘটনা দৃশ্যমান হতে পারে। এই সময়কাল জ্যোতিষ মতে বিশেষ নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
3
11
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চন্দ্রগ্রহণ মানুষের মন, আবেগ, পারিবারিক জীবন ও ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর বিশেষ প্রভাব ফেলে। তাই এই গ্রহণকে ঘিরে আগ্রহ ও কৌতূহল দুই-ই রয়েছে তুঙ্গে।
4
11
জ্যোতিষশাস্ত্র বলছে, এই গ্রহণ কয়েকটি রাশির জীবনে বড় প্রভাব ফেলতে পারে। কাদের জীবনে চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব এড়াতে সতর্ক থাকবে হবে? জেনে নিন-
5
11
কর্কটঃ কর্কট রাশির অধিপতি গ্রহ হল চাঁদ। তাই চন্দ্রগ্রহণ সরাসরি এই রাশির ওপর প্রভাব ফেলতে পারে। জ্যোতিষীদের মতে, এই সময় মানসিক অস্থিরতা বাড়তে পারে।
6
11
ছোট বিষয়েও মন খারাপ হওয়া, উদ্বেগ বা দুশ্চিন্তা দেখা দিতে পারে। পরিবারে ভুল বোঝাবুঝি বা আবেগঘন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই কর্কট রাশির মানুষদের ধৈর্য ধরে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
7
11
সিঃহঃ এই পূর্ণ চন্দ্রগ্রহণ সিংহ রাশিতেই ঘটছে। ফলে সিংহ রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, সহকর্মীদের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে।
8
11
আত্মবিশ্বাসেও কিছুটা টান পড়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য নিয়েও সচেতন থাকতে বলছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত চাপ না নিয়ে পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ।
9
11
কুম্ভঃ কুম্ভ রাশির ক্ষেত্রেও সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বা ভুল বোঝাবুঝি বাড়তে পারে।
10
11
আর্থিক বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবতে বলা হয়েছে। হঠাৎ করে বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ এড়িয়ে চলাই ভাল।
11
11
জ্যোতিষীদের মতে, চন্দ্রগ্রহণ মানেই ভয়ের কিছু নয়। তবে এই সময় আবেগপ্রবণ সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। ধৈর্য রাখা, ঝগড়া এড়িয়ে চলা এবং ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখা জরুরি। প্রার্থনা, ধ্যান বা শান্ত পরিবেশে সময় কাটালে মানসিক চাপ কমতে পারে।