আজ সোমবার (৭ সেপ্টেম্বর, ২০২৬) রাজ্যের লক্ষ লক্ষ বাসিন্দার অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে বর্ধিত হারে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা পাঠানো শুরু করছে নবান্ন।
2
7
পশ্চিমবঙ্গের প্রায় ৬২ লক্ষের অ্যাকাউন্টে পৌঁছবে ১৫০০ টাকা করে।
3
7
এক থেকে দু’দিনের মধ্যেই সকল উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।
4
7
আজ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বর্ধিত হারে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করার কথা রয়েছে।
5
7
আগে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা দেওয়া হত ১০০০ টাকা করে। বিজেপি সরকার ক্ষমতা এসে এই তিন ভাতাই ৫০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করেছিল।
6
7
নির্বাচনি প্রতিশ্রুতি হিসাবে বাংলায় বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।
7
7
এখন প্রশ্ন হল এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দিত পূর্বতন সরকার। তাহলে প্রতিশ্রুতি মতো সেই ভাতা বেড়ে ২ হাজার টাকা হওয়া উচিত। যা ইতিমধ্যেই ৫০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে উপভোক্তাদের আশা, এদিনই বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।