আবহাওয়া দপ্তর জানিয়েছে, থাইল্যান্ড উপসাগর সংলগ্ন থাইল্যান্ড ও মায়ানমারের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে পৌঁছেছে। ঘূর্ণাবর্তটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
3
6
এর প্রভাবে আগামিকাল শুক্রবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে।
4
6
নিম্নচাপটি তৈরি হওয়ার পর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হতে পারে। তবে সম্ভাব্য এই নিম্নচাপের পরবর্তী গতিপথ এবং শক্তি কতটা বাড়তে পারে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট পূর্বাভাস দেয়নি মৌসম ভবন।
5
6
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, লক্ষ্মীপুজোয় কলকাতা-সহ গোটা বাংলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
6
6
আগামী সপ্তাহের মাঝামাঝি পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।