দোলের দিন বন্ধুদের সঙ্গে পার্টির প্ল্যান? আর পার্টি মানেই 'লাল' জলের ব্যবস্থা থাকবেই। সেদিন আকণ্ঠ মদ্যপান করে পরদিন অফিস যাওয়া বা কাজ করা বেজায় চাপের বিষয়। কিন্তু এদিকে অকারণ ছুটিও নিতে চাইছেন না? তাহলে জেনে নিন কী করলে সহজেই নেশা কাটবে পরদিন। ছবি- সংগৃহীত
2
12
কলা: মদ্যপান করার পরদিন কলা খান। এই ফলে পটাশিয়াম থাকে। ফলে অতিরিক্ত মদ্যপানের পর শরীরে যখন খনিজ উপাদানের ভারসাম্য নষ্ট হয়, সেটাকে ফেরাতে এই ফল সাহায্য করে। ছবি- সংগৃহীত
3
12
ডিম: ডিম খান। সে সেদ্ধ করে হোক বা ভেজে। ডিম লিভারকে ডিটক্সিফাই করে, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন থাকে। ছবি- সংগৃহীত
4
12
আগের দিন আকণ্ঠ মদ্যপান করে পরদিন সকালবেলা ঠেসে জলখাবার খাবেন না। বরং হালকা টোস্ট জাতীয় কিছু খান। পাউরুটি অ্যালকোহল শুষে নিতে সাহায্য করে। ছবি- সংগৃহীত
5
12
মদ্যপান করে পরদিন ভুলেও চা কফি খাবেন না। ক্যাফেন শরীরে অস্বস্তি বাড়ায়। উপকার করার বদলে অপকার করবে। ছবি- সংগৃহীত
6
12
ডাবের জলে প্রচুর পরিমাণে খনিজ উপাদান রয়েছে। দোলের পার্টির পরের দিন চা, কফি না খেয়ে বরং ডাবের জল খান। ছবি- সংগৃহীত
7
12
বেশি পরিমাণে জল খান। মদ খেলে শরীর দিহাইড্রেটেড হয়ে যায়। ফলে সেই সময় শরীরকে ঠিক রাখতে সঠিক হাইড্রেশনের প্রয়োজনীয়তা আছে। ছবি- সংগৃহীত
8
12
মদ্যপান করার পরদিন সকালে ভাল করে স্নান করুন। এতে ক্লান্তি ভাব কাটবে। কাটবে নেশাও। খুব ভাল হয় যদি উষ্ণ গরম জলে স্নান করেন। ছবি- সংগৃহীত
9
12
আদা খেতে পারেন। আদা খেলে বমি ভাব, নার্ভাসনেস কাটে, মাথা ব্যথা কমে। আদার রস বের করে মধু দিয়ে খেতে পারেন। ছবি- সংগৃহীত
10
12
লেবু জল খান। ঈষৎ উষ্ণ গরম জলে কয়েক ফোঁটা লেবুর রস ফেলে সেটা খান। মদ খাওয়ার কয়েক ঘণ্টা পর খেলে নেশা সম্পূর্ণ কেটে যায়। ছবি- সংগৃহীত
11
12
পুদিনা পাতা জলে ফুটিয়ে সেই জল পান করুন। এতে গ্যাস হবে না। অন্ত্রে আরাম হবে। কাটবে নেশাও। ছবি- সংগৃহীত
12
12
পরদিন অফিস থাকলে সন্ধ্যায় আসর জমানোর বদলে দুপুরে পার্টি সেরে নিন। তাহলে গোটা বিকেল, রাত বিশ্রাম করার সময় পাবেন। ছবি- সংগৃহীত