সুস্থতার জন্য আমরা অনেকেই কাঁচা সবজি বা স্যালাড খাওয়ার ওপর জোর দিই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সব সবজি কাঁচা খাওয়া শরীরের জন্য আশীর্বাদের বদলে অভিশাপ হতে পারে।
2
12
কিছু নির্দিষ্ট সবজিতে এমন কিছু ব্যাকটেরিয়া বা উপাদান থাকে, যা রান্নার উচ্চতাপে নষ্ট না হলে শরীরে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। এমনই তিনটি সবজির বিষয়ে জেনে নিন-
3
12
ফুলকপি ও বাঁধাকপি: ফুলকপি এবং বাঁধাকপি অনেক স্তরে বিন্যস্ত থাকে, যার খাঁজে খাঁজে খুব ছোট ছোট পরজীবী বা তাদের ডিম লুকিয়ে থাকতে পারে।
4
12
এগুলো খালি চোখে দেখা যায় না এবং সাধারণ জলে ধুয়ে পরিষ্কার করা কঠিন। কাঁচা অবস্থায় এই পরজীবী শরীরে প্রবেশ করলে তা অন্ত্র থেকে রক্তপ্রবাহের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যেতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।
5
12
কপি জাতীয় সবজি সবসময় হালকা গরম জলে ভাপিয়ে বা ভাল করে রান্না করে খাওয়া উচিত।
6
12
কচু ও ওল জাতীয় সবজি: কচু, মানকচু বা ওল জাতীয় সবজি কাঁচা খাওয়া বা অর্ধেক সেদ্ধ করে খাওয়া একদমই ঠিক নয়।
7
12
এই সবজিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সালেট নামক এক ধরণের প্রাকৃতিক ক্রিস্টাল থাকে। কাঁচা অবস্থায় এটি খেলে গলায় চুলকানি, মুখ ও গলা ফুলে যাওয়া এবং শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া অতিরিক্ত অক্সালেট কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়।
8
12
রান্নার তাপে এই অক্সালেট ক্রিস্টালগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, তাই এগুলো সবসময় ভাল করে সেদ্ধ করে রান্না করা জরুরি।
9
12
পালং শাক: পালং শাককে আমরা সুপারফুড মনে করলেও এটি কাঁচা খাওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা প্রয়োজন।
10
12
মাটিতে জন্মানোর কারণে পালং শাকে ই-কোলি এবং সালমোনেল্লার মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা থাকে, যা মারাত্মক পেটের ইনফেকশন বা ফুড পয়জনিং ঘটাতে পারে। এছাড়া এতে থাকা অক্সালিক অ্যাসিড কাঁচা অবস্থায় শরীরে ক্যালসিয়াম ও আয়রন শোষণে বাধা দেয়।
11
12
পালং শাক হালকা গরম জলে 'ব্ল্যাঞ্চ' করে বা রান্না করে খেলে এর ক্ষতিকারক উপাদান নষ্ট হয় এবং শরীর পুষ্টিটুকু গ্রহণ করতে পারে।
12
12
কেন রান্না করা প্রয়োজন? চিকিৎসকদের মতে, রান্নার ফলে সবজির শক্ত তন্তু বা সেলুলোজ ভেঙে যায়, যা আমাদের পরিপাকতন্ত্রের জন্য হজম করা সহজ হয়। এছাড়া উচ্চতাপে মাইক্রোবিয়াল ইনফেকশন বা জীবাণুর ভয় থাকে না।