হিন্দু সনাতন ধর্মে সপ্তাহের প্রতিটি দিনের একটি বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। প্রতিটি দিন কোনও না কোনও নির্দিষ্ট দেব-দেবী, গ্রহ এবং শক্তির সঙ্গে সম্পর্কিত।
2
10
প্রাচীন ঐতিহ্য ও আঞ্চলিক বিশ্বাস অনুসারে, সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে কিছু কাজ করাকে অশুভ বা অমঙ্গলজনক বলে মনে করা হয়। সপ্তাহের সাত দিনে কবে কোন কাজ করা থেকে বিরত থাকা উচিত, জেনে নেওয়া যাক-
3
10
সোমবারঃ সোমবার হল শিব এবং চন্দ্র দেবের দিন। চন্দ্র আমাদের মন এবং মানসিক শান্তি নিয়ন্ত্রণ করে। এই দিনে কালো রঙের পোশাক পরা এড়িয়ে চলা ভাল। বিশ্বাস করা হয়, সোমবার কালো পোশাক পরলে মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এবং মানসিক অশান্তি বাড়তে পারে। এছাড়া এই দিনে কারও সঙ্গে অকারণ তর্কাতর্কিতে জড়ানো উচিত নয়।
4
10
মঙ্গলবারঃ মঙ্গলবার হল হনুমান এবং মঙ্গল গ্রহের দিন। মঙ্গলকে সাহস ও শক্তির প্রতীক মনে করা হলেও একে কিছুটা উগ্রগ্রহ হিসেবেও দেখা হয়। এই দিনে কোনও আইনি ঝামেলা, মামলা-বা বড় কোনও বিবাদের কাজ শুরু করা উচিত নয়। এছাড়া মঙ্গলবারে ধারালো অস্ত্র যেমন ছুরি, কাঁচি কেনা এবং গাড়ি চালানোর সময় অতিরিক্ত গতি বা বেপরোয়া ভাব এড়িয়ে চলা উচিত, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।
5
10
বুধবারঃ বুধবার হল বুদ্ধির দেবতা গণেশ এবং বুধ গ্রহের দিন। ব্যবসা ও বুদ্ধিবৃত্তিক কাজের জন্য এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। বুধবারে কাউকে টাকা ধার দেওয়া বা কারও কাছ থেকে টাকা ধার নেওয়া একদমই উচিত নয়। এই দিনে আর্থিক লেনদেন করলে সেই টাকা সহজে ফেরত পাওয়া যায় না এবং ঋণের বোঝা বাড়ে।
6
10
বৃহস্পতিবারঃ বৃহস্পতিবারকে গুরুবারও বলা হয়। এটি ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির দিন। এই দিনটি সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। এই দিনে ভুলেও নখ কাটা, চুল কাটা বা দাড়ি কাটা উচিত নয়। শাস্ত্রমতে, বৃহস্পতিবারে এই কাজগুলো করলে মান-সম্মানহানি হয়, পড়াশোনায় বাধা আসে এবং ঘরের আর্থিক অবস্থা খারাপ হতে পারে। এমনকি এই দিনে ঘরের ঝুল ঝাড়া বা ভারী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও অনেকে এড়িয়ে চলেন।
7
10
শুক্রবারঃ শুক্রবার হল ধনসম্পদ ও বৈভবের দেবী লক্ষ্মী এবং শুক্র গ্রহের দিন। এই দিনে ঘর থেকে সোনা, রুপা, চাল বা টাকা-পয়সা কাউকে দান করা বা ধার দেওয়া উচিত নয়। মনে করা হয়, শুক্রবারে এই জিনিসগুলো হাতছাড়া করলে ঘরের লক্ষ্মী রুষ্ট হন এবং ঘর থেকে সুখ-সমৃদ্ধি চলে যায়।
8
10
শনিবারঃ শনিবার হল কর্মফলের দেবতা শনিদেবের দিন। শনিদেব মানুষের ভাল-মন্দ কাজের বিচার করেন। শনিবারে লোহা বা লোহার তৈরি জিনিস, তেল, চামড়ার জুতো এবং কালো তিল কেনা পুরোপুরি নিষেধ। বিশ্বাস করা হয়, এই দিনে লোহা বা তেল কিনলে শনিদেব অসন্তুষ্ট হন এবং সংসারে নানা রকম বাধা-বিপত্তি বা অশান্তি নেমে আসে।
9
10
রবিবারঃ রবিবার হল প্রত্যক্ষ দেবতা সূর্যদেবের দিন। এটি সপ্তাহের অন্যতম পবিত্র একটি দিন। রবিবারের প্রধান নিয়ম হল এই দিনে তুলসী গাছে জল দেওয়া এবং তুলসী পাতা তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। লোকবিশ্বাস অনুযায়ী, রবিবারে তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন। তাই এই দিনে জল দিলে তাঁর ব্রত ভঙ্গ হয় এবং ঘরে অমঙ্গল আসে।
10
10
এই নিয়মগুলো মূলত সনাতন ধর্মের প্রাচীন ঐতিহ্য, জ্যোতিষশাস্ত্র এবং লোকবিশ্বাসের ওপর ভিত্তি করে চলে আসছে। যুগের পর যুগ ধরে বহু মানুষ সংসারে সুখ, শান্তি ও পজিটিভ শক্তি বজায় রাখার জন্য এই সহজ নিয়মগুলো মেনে চলেন।