২০২৬ সাল হতে চলেছে সিক্যুয়েলের বছর! 'ককটেল'-এর আধুনিক প্রেম থেকে শুরু করে 'আওয়ারাপন'-এর বিষাদময় সুর—সবই ফিরছে বড় পর্দায়।
2
8
প্রায় এক-দুই দশকের অপেক্ষা পেরিয়ে ফিরছে 'খোসলা কা ঘোসলা' এবং 'আওয়ারাপন'-এর মতো কালজয়ী সব ফ্র্যাঞ্চাইজি।
3
8
বলিউডে এখন নতুন গল্পের চেয়ে পুরনো নস্টালজিয়া ফিরিয়ে আনার ধুম। ২০২৬ সালে একগুচ্ছ ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল মুক্তির অপেক্ষায় রয়েছে। রাশ্মিকা-শহিদ-কৃতির ত্রিকোণ প্রেম থেকে শুরু করে ইমরান হাশমির আইকনিক ‘আওয়ারাগল্প’—সিনেমাপ্রেমীদের জন্য আগামী বছরটি হতে চলেছে ভরপুর বিনোদনের।
4
8
১. ককটেল ২
২০১২ সালের দীপিকা-সাইফ-ডায়ানা পেন্টির সেই ম্যাজিক আবারও পর্দায় ফেরাতে চলেছেন পরিচালক হোমি আদাজানিয়া। তবে এবার কাস্টিংয়ে বড় চমক। মুখ্য ভূমিকায় দেখা যাবে শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দনা এবং কৃতি শ্যানন-কে। ১৯ জুন, ২০২৬-এ মুক্তি পাবে এই ফ্রেশ লভ স্টোরি।
5
8
২. আওয়ারাপন ২
দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান! নিজের অন্যতম সেরা চরিত্রে আবারও ফিরছেন ইমরান হাশমি। ২০০৭-এর সেই বিষাদময় সুর আর অ্যাকশন আবারও ফিরে আসবে ২০২৬-এর স্বাধীনতা দিবসের সপ্তাহে। ছবির গান নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
6
8
৩. খোসলা কা ঘোসলা ২
মধ্যবিত্তের লড়াই আর প্রপার্টি স্ক্যামের মজার গল্প নিয়ে ২০ বছর পর ফিরছে খোসলা পরিবার। অনুপম খের এবং বোমান ইরানি আবারও মুখোমুখি হবেন ২৮ আগস্ট, ২০২৬-এ। সঙ্গে থাকছেন রণবীর শো রে এবং পরভিন দাবাস।
7
8
৪. দৃশ্যম ৩
বিজয় সালগাঁওকর কি এবার ধরা পড়ে যাবেন? ২ অক্টোবর, ২০২৬-এ মুক্তি পেতে চলেছে সাসপেন্স থ্রিলার ‘দৃশ্যম ৩’। অজয় দেবগন আবারও তাঁর পরিবারকে বাঁচাতে পুলিশের চোখে ধুলো দেবেন না কি এটাই হবে অন্তিম পরিণতি, তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে।
8
8
৫. ধামাল ৪
হাসির রোল তুলতে ৩ জুলাই, ২০২৬-এ ফিরছে ‘ধামাল’ গ্যাং। অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, রিতেশ দেশমুখ এবং জাভেদ জাফরির পাগলামিতে যোগ দেবেন রবি কিষাণ এবং এশা গুপ্ত-ও।