তামিল ছবির অন্যতম জনপ্রিয় নায়ক তিনি। দক্ষিণ ভারতের অন্যতম প্রতিষ্ঠিত নায়ক। অগুনতি অনুরাগী তাঁর। কাজ করেছেন ৬৯ ছবিতে। নায়ক থেকে জননেতা হয়ে উঠেছেন। এবার তামিল নাড়ুতে সরকার গঠন করলেও করতে পারে বিজয়ের দল টিভিকে। বেলা ১২ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অনেক সিটে এগিয়ে টিভিকে। এমন অবস্থায় জেনে নিন থলাপতি বিজয়ের উত্থানের রোডম্যাপ। ছবি- সংগৃহীত
2
5
বিজয়ের জন্ম একটি ফিল্মি পরিবারেই। তাঁর বাবা এস এ চন্দ্রশেখর জনপ্রিয় পরিচালক ছিলেন। তাঁর মা শোভা চন্দ্রশেখর প্লেব্যাক গায়িকা ছিলেন। ১৯৭৪ সালের ২২ জুন জন্মগ্রহণ করেন বিজয়। ছবি- সংগৃহীত
3
5
বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। চাইল্ড আর্টিস্ট হিসেবে কেরিয়ার শুরু কিরেছিলেন। ১৮ বছর বয়সে নালায়া থিরপু ছবির হাত ধরে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সেই থেকে এখনও পর্যন্ত ৬৯ ছবিতে কাজ করেছেন। তাঁর শেষ ছবি জন নয়াগন। ছবি- সংগৃহীত
4
5
তাঁর একাধিক ছবি যেমন থালাইভা, সরকার নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এছাড়া তিনি থেরি, বিস্ট, শাহজাহান, ইত্যাদির মতো আইকনিক ছবি উপহার দিয়েছেন। ছবি- সংগৃহীত
5
5
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে থলাপতি বিজয় অভিনয় থেকে অবসর ঘোষণা করেন। একই সঙ্গে লঞ্চ করেন তাঁর রাজনৈতিক দল টিভিকে বা তামিলাগা ভেট্টরি কাজাগম। ২০২৬ সালের তামিল নাড়ু নির্বাচনে ভোটে দাঁড়ালেন আর তাতেই এই চমকপ্রদ ফল করল তাঁর দল। ছবি- সংগৃহীত