প্রথম ত্রৈমাসিকের উপার্জনের তথ্য প্রকাশের পরেই শেয়ার বাজারে বড়সড় পতন দেখল টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস লিমিটেড। ট্রেডিংয়ের শুরুতেই কোম্পানির শেয়ার দর ৫% কমে ৩৩০ টাকায় নেমে আসে। ফলে টাটা গ্রুপের এই শীর্ষস্থানীয় অটোমোবাইল সংস্থার বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ১.২২ লাখ কোটি টাকা।
2
8
বিগত ৫২ সপ্তাহে সংস্থাটির শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৪৫৭.০৪ টাকা। সেখান থেকে বর্তমানে শেয়ারটির দর প্রায় ৫৫% কমে গিয়েছে।
3
8
১.৫৬ ওয়ান-ইয়ার বিটা নির্দেশ করছে যে শেয়ারটিতে বর্তমানে চরম অস্থিরতা রয়েছে। এটি বর্তমানে ৫, ১০, ২০, ৩০, ৫০, ১০০, ১৫০ এবং ২০০ দিনের সিম্পল মুভিং অ্যাভারেজের নিচেই ট্রেড করছে।
4
8
মতিলাল ওসওয়াল: সংস্থাটি এই শেয়ারের উপর 'Sell' রেটিং বজায় রেখেছে এবং লক্ষ্যমাত্রা ৩১০ টাকা ধার্য করেছে। JLR এবং ভারতীয় বাজারে বর্তমান চ্যালেঞ্জের কারণে শেয়ারটিতে আরও ১১% পতনের সম্ভাবনা দেখছে তারা।
5
8
নুভামা: তারা এই শেয়ারে 'BUY' রেটিং অপরিবর্তিত রাখলেও লক্ষ্যমাত্রা ৪৭০ টাকা থেকে কমিয়ে ৪৫০ টাকা করেছে। Q1-এ JLR-এর পারফরম্যান্স প্রত্যাশার চেয়ে ভাল হলেও, কর্মীদের খরচ ও অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে ভারতীয় প্যাসেঞ্জার ভেহিকল বিভাগের মার্জিন ধাক্কা খেয়েছে।
6
8
এইচএসবিসি: সংস্থাটি 'Hold' রেটিং দিয়ে ৩৬০ টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তাদের মতে, পণ্যের দাম বৃদ্ধি এবং পরিচালনগত খরচ বাড়ার ফলে আগামী ত্রৈমাসিকেও মার্জিনের ওপর চাপ অব্যাহত থাকবে। JLR-এর ঘুরে দাঁড়ানো নির্ভর করবে তাদের নতুন মডেল লঞ্চের ওপর।
7
8
সিএলএসএ: ব্রোকারেজ হাউসটি শেয়ারটির ওপর 'Outperform' রেটিং বজায় রেখে ৪৫২ টাকার টার্গেট প্রাইস দিয়েছে।
8
8
স্বল্পমেয়াদে জেএলআর এবং ঘরোয়া বাজারের মার্জিনে কিছু চাপ থাকলেও, দীর্ঘমেয়াদী ভলিউম বৃদ্ধি ও নতুন মডেলের ওপর ভিত্তি করেই শেয়ারটিতে বিনিয়োগকারীদের ভবিষ্যৎ আশার আলো দেখছেন বাজার বিশেষজ্ঞরা। তাই এখানে বিনিয়োগ করার এটা সেরা সময়। তবে বাজার ঝুঁকি থাকায় আগে থেকে সমস্ত তথ্য দেখে নেবেন।