'কিচ্ছু মনে পড়ে না,' বাবার পদবিটুকুও ব্যবহার কেন ব্যবহার করেন না তাবু? পিতৃপরিচয় নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী
নিজস্ব সংবাদদাতা
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ : ৩৩
শেয়ার করুন
1
5
সিমি গারেওয়ালের জনপ্রিয় চ্যাট শো-এ উপস্থিত হয়ে একবার নিজের শৈশব ও ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে অকপট হয়েছিলেন বলিউড অভিনেত্রী তাবু। সেই আলাপচারিতায় তিনি জানান, নিজের বাবার সঙ্গে তাঁর কোনওদিনই কোনও সম্পর্ক ছিল না, এমনকী কখনও তাঁর সঙ্গে দেখা করার প্রয়োজনও বোধ করেননি তিনি। বরং নিজের শর্তে গড়ে তোলা জীবন নিয়েই অভিনেত্রী বেশি সুখী।
2
5
হায়দ্রাবাদে কাটানো ছোটবেলার স্মৃতি হাতড়ে তাবু জানান, বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি তাঁর দাদু-দিদার কাছে বড় হয়েছেন। তাঁর মা পেশায় শিক্ষিকা হওয়ায় দিনের অনেকটা সময় কাটত দিদার কাছে। ছোটবেলায় তিনি অত্যন্ত লাজুক প্রকৃতির ছিলেন। এমনকী অভিনেত্রী হওয়ার পরেও নিজের মনের কথা গুছিয়ে বলার মতো আত্মবিশ্বাস বা জোরালো কণ্ঠস্বর তাঁর ছিল না।
3
5
নিজের পরিচয় ও বাবার পদবি ‘হাশমি’ ব্যবহার না করার নেপথ্যে তাবু এক অকাট্য যুক্তি তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, বাবার পদবি ব্যবহার করা তাঁর কাছে কখনওই জরুরি মনে হয়নি। তাঁর নাম ছিল তবাসসুম ফাতিমা, যেখানে ফাতিমা ছিল তাঁর মধ্যনাম। স্কুলেও তিনি ফাতিমাকেই পদবি হিসেবে ব্যবহার করতেন।
4
5
বাবার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রসঙ্গে তাবু জানান যে, বাবার কোনও স্মৃতিই তাঁর মনে নেই। তাঁর বোন মাঝেমধ্যে বাবার সঙ্গে দেখা করলেও, তাবু নিজে কখনও সেই তাগিদ অনুভব করেননি। বাবার সম্পর্কে কোনও কৌতূহল নেই জানিয়ে তিনি বলেছিলেন, “আমি যেভাবে বড় হয়েছি এবং বর্তমানে নিজের জীবনে যেভাবে প্রতিষ্ঠিত, তা নিয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট।”
5
5
বরাবরই স্বাধীনচেতা হিসেবেই পরিচিত তাবু। স্বেচ্ছায় বিয়ের পিঁড়িতে এখনও পর্যন্ত বসেননি তিনি। একের পর এক ছবি, ওটিটিতে অভিনীত চরিত্র নিয়ে ভাঙাগড়ার খেলাতেই মেতে আছেন অভিনেত্রী।