চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার।
2
8
শচীন তেন্ডুলকরকে আউট করার জন্য একেক সময়ে সাকলিন মুস্তাক ও শোয়েব আখতার বেট ধরতেন। ব্যথা কমার ওষুধ, ইঞ্জেকশন নিয়ে খেলতে নামতেন দুই প্রাক্তন তারকা।
3
8
বিশ্বকাপের মধ্যেই এক পাক টিভি শোয়ে কথাগুলো বলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। এই দুই পাক তারকা একাধিকবার শচীন তেণ্ডুলকর-বীরেন্দ্র শেহবাগের মতো তারকাদের ফিরিয়েছেন।
4
8
সেই শোয়েব ফিরে যাচ্ছেন তাঁর খেলার সময়ে। শোয়েব আখতার বলেন, ''চেন্নাই ও দিল্লিতে সাকলিন ১০টি করে উইকেট পেয়েছিল। শচীনের উইকেট নেওয়ার জন্য আমি আর সাকলিন বেট লড়তাম। সাকলিন বলত ও শচীনের উইকেট নেবে। আমি বলতাম, আমি নেব।''
5
8
শোয়েব গতি দিয়ে ঝড় তুলতেন। ইডেন গার্ডেন্সে পর পর দু'বলে তিনি তুলে নিয়েছিলেন রাহুল দ্রাবিড় ও শচীন তেণ্ডুলকরকে।
6
8
রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, ''আমার হাঁটুতে জল জমে ফুলে গিয়েছিল। ১৯৯৬ সালে সাকলিনের হাঁটু চোটগ্রস্ত হয়ে গিয়েছিল। আমার হাঁটুতে চোট লাগে ১৯৯৭ সালে। আমরা ব্যথা কমানোর জন্য লুকিয়ে লুকিয়ে নিষিদ্ধ ওষুধ-ইঞ্জেকশন নিতাম। সিনিয়ররা যদি জানতে পারতেন, তাহলে সাকলিনকে ছুড়ে ফেলে দিত। আমি তো ওদের টার্গেটই ছিলাম।''
7
8
শোয়েব কেরিয়ারের বিভিন্ন সময়ে হাঁটুর চোটে ভুগেছেন। সেই সময়ে ব্যথা কমানোর জন্য যে তিনি নিষিদ্ধ ওষুধ, ইঞ্জেকশন নিতেন, তা প্রকাশ্যে আনলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন।
8
8
শোয়েবের এহেন মন্তব্যের পরে ঝড়় উঠতে পারে ক্রিকেটমহলে।