দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এমনিতেই চাপে ছিল ভারত। তার উপর ওয়েস্ট ইন্ডিজের এই বিশাল জয়ের ফলে ভারতের নেট রান রেটের সমীকরণ আরও কঠিন হয়ে গেছে। সেমিফাইনালে উঠতে হলে বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে জিততেই হবে।
3
6
ভারতের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে। একই দিনে অন্য ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছে ভারতের সেমিফাইনাল ভাগ্য।
4
6
দক্ষিণ আফ্রিকা জিতলে ভারতের পথ কিছুটা সহজ হবে। সমীকরণ অনুযায়ী, ভারত যদি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৪। দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের সব ম্যাচ জেতে, তবে ভারতও তাদের সঙ্গে সেমিফাইনালে উঠবে।
5
6
কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়, তাহলে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দুটি দলেরই পয়েন্ট হবে ৪। সেমিফাইনাল নির্ধারণ হবে নেট রান রেটে।
6
6
আবার দক্ষিণ আফ্রিকা যদি বাকি দুটি ম্যাচই হেরে যায়, তবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি সেমিফাইনালে উঠবে। অন্যদিকে, ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় কিন্তু জিম্বাবোয়ের কাছে হেরে যায়, সেক্ষেত্রে ভারত, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ তিনটি দলই দু’পয়েন্ট করে পাবে এবং তখনও নেট রান রেটেই সব নির্ধারণ হবে।