দারুণ জায়গায় পৌঁছে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ জিতবে কে? এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
2
8
ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর বেছে নিয়েছেন তাঁর পছন্দের বিশ্বচ্যাম্পিয়ন।
3
8
সানির পছন্দের তালিকায় অবশ্য নেই সূর্যকুমার যাদবের ভারত। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে ভারত পৌঁছে গিয়েছেন সুপার এইটে। সুপার এইটের প্রথম ম্যাচে ভারত হার মেনেছে দক্ষিণ আফ্রিকার কাছে। দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়েকে তারা বিধ্বস্ত করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচ মরণবাঁচনের।
4
8
ইডেন গার্ডেন্সে খেলা হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের। তার জন্য প্রস্তুত হচ্ছে শহর কলকাতা। এর মধ্যেই সুনীল গাভাসকর ব্যাখ্যা করে জানিয়েছেন দুই দলের নাম, যারা বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার।
5
8
গাভাসকর এক সংবাদমাধ্যমকে বলেছেন, ''আমার মতে বিশ্বকাপ জেতার দাবিদার দুটো দল। একটা হল দক্ষিণ আফ্রিকা। আরেকটি দল ইংল্যান্ড।
6
8
গাভাসকরের ব্যাখ্যা, স্পিন ও পেস বোলিংয়ে দক্ষ ইংল্যান্ড। ব্যাটিংও বেশ শক্তিশালী। গভীরতা রয়েছে দলে। তাই ইংল্যান্ডের মধ্যে সম্ভাবনা দেখছেন সানি।
7
8
দক্ষিণ আফ্রিকাও দারুণ ছন্দে রয়েছে এই বিশ্বকাপে। সুপার এইটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিমধ্যেই শেষ চারের ছাড়পত্র জোগাড় করে ফেলেছে প্রোটিয়া ব্রিগেডও।
8
8
গতবার বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে থেমে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার দৌড়। এবার কি দক্ষিণ আফ্রিকা খেতাব জিততে পারবে? গাভাসকর বলছেন, প্রোটিয়া ব্রিগেড এবার বিশ্বকাপ জিততে পারবে।