প্রশাসনিক বৈঠক করতে বালুরঘাটে আসছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বিহারের পূর্ণিয়া থেকে গাড়িতে বালুঘাটের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি জেলা পুলিশ সুপারের অফিসে যাবেন। সেখানে তাকে 'গার্ড অফ ওনার' দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী নিজে রোলার চালিয়ে ফেনসিডিল সহ মাদকদ্রব্য ভাঙবেন।
2
7
সেখানে প্রশাসনিক বৈঠক করবেন বালুছায়া সভাকক্ষে। তারপর মধ্যাহ্নভোজন করবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে। সেখান থেকে বেরিয়ে হাসপাতাল পরিদর্শন, বিমানবন্দর পরিদর্শন করে কলকাতার উদ্দেশে ফিরে যাবেন তিনি।
3
7
সময় অনেকটাই পিছনোর কারণে কর্মসূচির সময় পরিবর্তন হতে পারে এমনটাই খবর এখনও পর্যন্ত। মুখ্যমন্ত্রী সফরের আগেই বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়।
4
7
স্বাস্থ্যমন্ত্রী জেলা হাসপাতালের বিভিন্ন বিষয় খতিয়ে দেখে কথা বলেন ডাক্তার এবং নার্সদের সঙ্গে। বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে মেডিকেল কলেজ গড়ে তোলা হবে, সেই এলাকা আজ পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী।
5
7
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে বেরোনোর পথেই জটিল রোগে আক্রান্ত বালুরঘাটের ছোট্ট অর্কজিতের বাবা-মা স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে তার ছেলের জটিল রোগের কথা জানান। রোগের খরচ চালাতে প্রায় ১৯ কোটি টাকা প্রয়োজন। সেসব নিয়েই স্বাস্থ্যমন্ত্রীর কাছে দরবার করেন অর্কজিতের বাবা-মা। স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন, যতরকম ভাবে সম্ভব, তাঁদের পাশে থাকবেন রাজ্য সরকার। পাশাপাশি, তাঁদের প্রশাসনিক ভবনে এসে দেখাও করতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।
6
7
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথমবারের মত আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বালুরঘাটে এসে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। তবে সফরের অন্যতম আকর্ষণ হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বাসভবনে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজন।
7
7
মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পছন্দ ও স্বাদের কথা মাথায় রেখে একাধিক পদ রান্না করা হবে। সকাল থেকেই শুরু হবে রান্নার প্রস্তুতি। কোয়েল চৌধুরী জানান, মুখ্যমন্ত্রীর পছন্দ অনুযায়ী দেশীয় ও স্থানীয় বিভিন্ন পদ রান্না করে তাঁকে খাওয়ানো হবে।