আগামী ১৩ ফেব্রুয়ারি শনিদেবের রাশি কুম্ভে প্রবেশ করবে সূর্য। আর এখানে আগে থেকেই বসে আছে রাহু। ফলে সেদিন এই রাশিতে তৈরি হবে সূর্য এবং রাহুর জুটি যা বজায় থাকবে ১৫ মার্চ পর্যন্ত। আর সেই কারণেই অগ্নিপরীক্ষা দিতে হবে ৩ রাশির জাতকদের। ছবি- সংগৃহীত
2
8
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য এবং রাহুর এই জুটির কারণে জীবনে একের পর এক সমস্যা তৈরি হবে ৩ রাশির। হবে বিপুল ক্ষতি। সামান্য অহংকার দেখালে তো সর্বনাশ আটকাতে পারবে না কেউই। ভুল সিদ্ধান্ত নিলেও দিতে হবে ভরপুর খেসারত। ছবি- সংগৃহীত
3
8
সিংহ: কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই রাশির জাতকদের। হঠাৎ করে বেড়ে যাবে খরচ। জলের মতো খসবে টাকা। সঞ্চয় তলানিতে ঠেকবে। জীবনে আর্থিক সমস্যা ছাড়াও, নানা বিপদের মুখে পড়তে হবে। ছবি- সংগৃহীত
4
8
কাজের জায়গায় ষড়যন্ত্র হতে পারে আপনার বিরুদ্ধে। সহকর্মীর সঙ্গে মতভেদ হতে পারে। জলদি জলদিতে কোনও সিদ্ধান্ত নেবেন না। ভেবে চিন্তে কাজ না করলে বা কথা বললেই কড়া মাশুল গুনতে হবে। অহংকার দেখাবেন না ভুলেও। ছবি- সংগৃহীত
5
8
মকর: এই রাশির জাতকদের উচিত তাঁদের আর্থিক দিক নিয়ে সচেতন হওয়া। ভেবে চিন্তে খরচ না করলেই পড়তে হবে সমস্যায়। আয় হবে, কিন্তু ব্যয় তাকে ছাপিয়ে যাবে। কোনও ভাবেই সঞ্চয় করতে পারবেন না। ছবি- সংগৃহীত
6
8
অকারণ হঠাৎ কোনও বড় খরচ হতে পারে। নতুন কিছুতে বিনিয়োগ না করাই ভাল। পুরনো বিনিয়োগ থেকে লাভের বদলে ক্ষতি হতে পারে। পরিবারে অশান্তি আবহ তৈরি হতে পারে। মনোমালিন্য তৈরি হবে। ছবি- সংগৃহীত
7
8
মীন: এই সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কঠিন হতে চলেছে মীন রাশির জাতকদের জন্য। অকারণ, ফালতু খরচ হবে প্রচুর। তাই কেনার আগে বা খরচের আগে বিবেচনা করুন। অতীতে করা বিনিয়োগের কারণে বড় আর্থিক ক্ষতি হতে পারে। ছবি- সংগৃহীত
8
8
শত্রুরা এই সময় দারুণ সক্রিয় হবে। আপনার ক্ষতি করতে পারে। একটা ভুল সিদ্ধান্ত এতদিন ধরে করে আসা কঠোর পরিশ্রমের উপর জল ফেলে দিতে পারে। বসের সঙ্গে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত