সূর্য প্রায় প্রতি মাসেই রাশি পরিবর্তন করে, আর তার প্রভাব পড়ে সমস্ত কিছুর উপরেই। ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার সূর্যদেব কুম্ভ রাশিতে প্রবেশ করলেন। আর সূর্যের এই গোচরের কারণে ভাগ্য খুলতে চলেছে একাধিক রাশির। ছবি- সংগৃহীত
2
8
সূর্য গোচরের কারণে কিছু রাশির আয় বৃদ্ধি হবে। জীবনের প্রতিটি পদে সাফল্য পাবেন, বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। তালিকায় কোন কোন রাশি রয়েছে জেনে নিন। ছবি- সংগৃহীত
3
8
মেষ: এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করে এসেছেন, সেটার ফল ভোগ করবেন এই সময়। দীর্ঘ সময়ের জন্য দেশের কোথাও বা বিদেশে বেড়াতে যেতে পারেন। আপনার কাজের প্রশংসা হবে। ছবি- সংগৃহীত
4
8
আত্মবিশ্বাস বাড়বে এই রাশির জাতকদের। চাকুরিজীবীদের জন্য এই সময়টা বিশেষ লাভজনক হবে। কাজের জায়গা থেকে তুমুল লাভ করবেন। মানসিক শান্তি বজায় থাকবে। ছবি- সংগৃহীত
5
8
তুলা: পরিবারে সুখ, শান্তি বজায় থাকবে। কোথাও কিছু বিনিয়োগ করলে সেখান থেকে দারুণ লাভ করবেন। বাড়ি কেনার স্বপ্ন রয়েছে? এই সময় সেটা পূরণ হতে পারে। ছবি- সংগৃহীত
6
8
সন্তানের থেকে কোনও সুখবর পাবেন। সমাজে মান, সম্মান বাড়বে, প্রতিপত্তিও। কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন, সবেতেই ইতিবাচক বদল আসবে। গাড়ি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিলে সেটা আপনার পক্ষেই আসবে। ছবি- সংগৃহীত
7
8
কুম্ভ: এই রাশির জন্যও সূর্য গোচর বিশেষ হতে চলেছে। নতুন মানুষের সঙ্গে আলাপ হবে। এবং তাদের থেকে কোনও বিশেষ লাভ হতে পারে আপনার। সামাজিক দায়, দায়িত্ব বাড়বে। ছবি- সংগৃহীত
8
8
সিনিয়র কোনও ব্যক্তির থেকে প্রশংসা পাবেন কাজের জায়গায়। যাঁরা নতুন কাজ খুঁজছেন, তাঁদের জন্যও এই সময়টা অনুকূল। নতুন চাকরি পাবেন। কাজের জায়গায় আপনার ভাবনার কদর হবে। ছবি- সংগৃহীত