পশ্চিম এশিয়ায় যুদ্ধের ঝাঁঝ বেড়েই চলেছে। সেই প্রভাব পড়ছে এবার বিমান পরিষেবাতেও। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এবার একের পর এক বিমান সংস্থা টিকিটের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
2
8
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল স্তব্ধ। যদিও ভারতের ক্ষেত্রে খানিকটা ছাড় দিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে ভারতের জাহাজ চলাচল করতে পারছে।
3
8
কিন্তু তা সত্ত্বেও এলপিজি সঙ্কট, জ্বালানি সঙ্কটের পরিস্থিতির কোনও উন্নতি নেই। আন্তর্জাতিক বাজারে বিমান চলাচলের জন্য এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে।
4
8
ইতিমধ্যেই ভারতে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের ভাড়া বাড়ানোর ঘোষণা করেছে। এরপরই শনিবার রাত থেকে আকাশা এয়ার জ্বালানির জন্য সারচার্জের কথা ঘোষণা করে।
5
8
গরমের ছুটিতে হাওয়া বদলের হিড়িক বাড়ে। সূত্রের খবর, এবার গরমের ছুটিতে বিমানের ভাড়ার ধাক্কাও সামলাতে হবে পর্যটকদের। বিশেষত আন্তর্জাতিক বিমানের টিকিটের ভাড়া একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।
6
8
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে, ইউরোপ, আমেরিকাগামী বিমান ঘুরপথে চলাচল করছে। রুট দীর্ঘ হওয়ায় জ্বালানির খরচ আরও বেড়েছে। এর জেরেই বিদেশে পাড়ি দেওয়া বিমানের ভাড়া একধাক্কায় অনেকটাই বাড়বে।
7
8
বিশেষজ্ঞদের মতে, বিমানের ভাড়া আরও বাড়বে ধীরে ধীরে। বিশেষত আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে অতিরিক্ত খরচ বহন করতে হবে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অন্তর্দেশীয় বিমানের তুলনায় আন্তর্জাতিক বিমানের ভাড়া কয়েকগুণ বাড়তে পারে।
8
8
যুদ্ধের কারণে ভারত থেকে ইউরোপ, আমেরিকাগামী বিমান ঘুরপথে চলাচল করছে। রুট পরিবর্তনের কারণে জ্বালানি খরচ হচ্ছে বেশি। এর জেরেই সারচার্জের ঘোষণা করছে একের পর এক বিমান সংস্থা।