গরমে ঘাম হওয়া স্বাভাবিক। কিন্তু এর সঙ্গে অনেকেরই গায়ে দুর্গন্ধ হয়। নিয়মিত স্নান করে, সেন্ট, বডি স্প্রে ব্যবহার করেও লাভ হয় না বিশেষ। মুহূর্তে উবে যায় সুগন্ধি। বারবার পারফিউম না লাগিয়ে মাথায় রাখুন এই টিপস, সুগন্ধির সুগন্ধ টিকবে সারাদিন। ছবি- সংগৃহীত
2
6
সুগন্ধি মাখার আগে গায়ে ভাল করে ময়েশ্চারাইজার লাগান। গরমে চিপচিপে ময়েশ্চারাইজারের বদলের জেল বেসড, হালকা কোনও বডি ক্রিম ব্যবহার করুন। হাইড্রেটেড ত্বকে পারফিউম লাগালে সেটা দীর্ঘস্থায়ী হয়। ছবি- সংগৃহীত
3
6
শরীরের পালস পয়েন্টগুলোতে স্প্রে করুন। অর্থাৎ কানের পিছনে, কবজিতে, হাতের ভাঁজ, ইত্যাদিতে। তবে স্প্রে করে সেটা ঘষবেন না। ছবি- সংগৃহীত
4
6
চুল আঁচড়ানোর আগে চিরুনিতে অল্প করে স্প্রে করে নিন। তারপর চুল আঁচড়ান। এতে মাথার ত্বকে সুগন্ধ থাকবে, ঘামলেও কিছু হবে না। ছবি- সংগৃহীত
5
6
সেন্ট, বডি স্প্রে, বডি মিস্ট, ইত্যাদির বোতল সঠিক ভাবে বন্ধ করুন এবং সঠিক জায়গায় রাখুন। নইলেই কিন্তু সেটা উবে যাবে। ছবি- সংগৃহীত
6
6
আপনার শরীরের সঙ্গে কোন সুগন্ধি ভাল যায় সেটা বুঝুন। যেমন সাধারণত, রুক্ষ ত্বকের সঙ্গে মাস্কি বা স্পাইসড অ্যারোমা ভাল যায়। ছবি- সংগৃহীত