ষাটোর্ধ্ব বয়সে এসে ফেসবুকের মাধ্যমে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার ঘটনা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। তবে অভিনেত্রী সুহাসিনী মুলে প্রমাণ করেছেন, প্রেমের কোনও নির্দিষ্ট বয়স নেই।
2
7
মৃণাল সেনের 'ভুবন সোম'-এর মাধ্যমে তাঁর অভিনয় জগতে পথ চলা শুরু। ‘লগান’ বা ‘যোধা আকবর’-এর মতো কালজয়ী ছবির এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের গল্পটি সত্যিই সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর নয়।
3
7
৬০ বছর বয়সে সুহাসিনী যখন বিয়ের পিঁড়িতে বসেন, তখন তা সংবাদমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। মজার বিষয় হল, তাঁর জীবনসঙ্গী কোনও অভিনেতা বা বিনোদন জগতের মানুষ নন, বরং একজন বিজ্ঞানী—নাম অতুল গুর্তু।
4
7
তাঁদের পরিচয়ের শুরুটা হয়েছিল ফেসবুকের একটি সাধারণ ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ এবং বিজ্ঞানভিত্তিক প্রশ্ন থেকে।
5
7
সুহাসিনী জানান, ফেসবুকে একদিন অতুলের প্রোফাইলটি তাঁর কাছে সাজেস্টেড ফ্রেন্ড হিসেবে আসে। তখন তিনি লার্জ হ্যাড্রন কোলাইডার (LHC) নিয়ে অতুলের একটি পোস্ট দেখে কৌতূহলী হন এবং তাঁকে মেসেজ পাঠান।
6
7
সেখান থেকেই শুরু হয় আলাপ। একে অপরের সান্নিধ্য পাওয়ার পর বুঝতে পারেন, তাঁরা একে অপরের প্রেমে পড়েছেন।
7
7
কোনও ধুমধাম ছাড়াই, মাত্র ৭৫ দিনের পরিচয়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০০৬ সালের ১৬ জানুয়ারি তাঁদের জীবনের এই নতুন অধ্যায় শুরু হয়।