হরমুজ প্রণালী। ইরান এবং ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের আবহে যা বারবার খবরের শিরোনামে উঠে আসছে। আজ যুদ্ধের ষষ্ঠ দিন। এখনও বন্ধ রয়েছে ইরানের হরমুজ প্রণালী।
2
7
হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে মূল্যবৃদ্ধির আশঙ্কা বাড়ছে। এমনকী ভারতেও অপরিশোধিত তেল, জ্বালানি তেল, এলপিজির দাম, পরিবহনে খরচ-সহ একাধিক জিনিসের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
3
7
কিন্তু ইরানের এই হরমুজ প্রণালীর নামকরণ কীভাবে হল জানেন? বিশ্বজুড়ে তেলের বাজারে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। হরমুজ নামের পিছনেও রয়েছে ইতিহাস।
4
7
জানা গেছে, হরমুজ নামের একটি বন্দর শহর ছিল। ইরানের দক্ষিণ উপকূলে এটি অবস্থিত ছিল। যা মধ্যযুগে আরব, পারস্য, এমনকী ভারতীয় বণিকদের অন্যতম প্রভাবশালী বাণিজ্যকেন্দ্র।
5
7
একটা সময়ে ভারত মহাসাগরের বহু বাণিজ্য জাহাজ এই বন্দরেই রাখা থাকত। পরে নিরাপত্তার জন্য এটি অন্য একটি দ্বীপে স্থানান্তরিত হয়। ক্রমেই এই সমুদ্রপথের নাম ছড়িয়ে পড়ে হরমুজ প্রণালী নামে।
6
7
ইতিহাসবিদরা জানিয়েছেন, হরমুজ শব্দটি এসেছে পার্সিয়ান শব্দ ‘হরমোজ’ বা ‘আহুরা মাজদা’ থেকে। জরথুস্ট্রের ধর্মের সর্বোচ্চ দেবতা হলেন আহুরা মাজদা।
7
7
অনেকেরই মতে, ধর্মীয় শব্দ থেকেই এই শহরের নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে হরমুজ প্রণালী হয়ে যায়। বর্তমানে ইরান ও ওমানের মধ্যে অবস্থিত এটি। বিশ্বের তেলের জাহাজ এই সমুদ্রপথেই যাতায়াত করে।