সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে আবারও একটানা ছুটি! বাংলার সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজে একাধিক দিন ছুটির ঘোষণা। কতদিন বন্ধ থাকবে সরকারি অফিস ও স্কুল, কলেজ?
2
7
চলতি মাসেও উৎসবের আবহেই একটানা ছুটি উপভোগ করবেন সরকারি কর্মীরা। এমনকী বাংলার পড়ুয়াদের জন্যেও রয়েছে সুখবর।
3
7
সামনেই দুর্গাপুজো। তার আগেই সেপ্টেম্বরেও একাধিক ছুটি রয়েছে। যদিও আগামী সপ্তাহেই শুধুমাত্র বাড়তি ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মীরা ও পড়ুয়ারা।
4
7
আগামী সপ্তাহে, অর্থাৎ ১৪ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে বাংলার সমস্ত সরকারি অফিসে তিনদিন ছুটি থাকবে। তবে সরকারি ও সরকারপোষিত স্কুল, কলেজ বন্ধ থাকবে দু'দিন।
5
7
কবে কবে ছুটি থাকবে? রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজে ছুটি রয়েছে।
6
7
শুক্রবার আবারও সরকারি অফিস, স্কুল, কলেজ খোলা থাকবে। নিয়মমাফিক শনিবার ও রবিবার আবারও সরকারি অফিসে ছুটি থাকবে।
7
7
অন্যদিকে শনিবার স্কুলগুলিতে অর্ধদিবস ছুটি থাকবে। রবিবার, সাপ্তাহিক ছুটির দিন সমস্ত স্কুল ও কলেজে। স্বাভাবিকভাবেই, আগামী সপ্তাহেও টানা ছুটি উপভোগ করবে পড়ুয়ারাও।