সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আবারও সুখবর। দীপাবলির আবহেই বাড়তে চলেছে ডিএ! উৎসবের মরশুমেই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। এবার কত শতাংশ ডিএ বাড়বে, তা ঘিরেও জল্পনা শুরু।
2
8
বছরে দু'বার, মার্চ ও অক্টোবর মাসে সাধারণত ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। যদিও পয়লা জানুয়ারি ও পয়লা জুলাই থেকে তা কার্যকর হয়। কেন্দ্রের সরকার ৫৮ থেকে ৬০ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছে। পয়লা জানুয়ারি থেকেই তা কার্যকর হয়েছে। ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৫ লক্ষ পেনশনভোগীরা এই সুবিধা পাচ্ছেন।
3
8
কেন্দ্রীয় সরকার জুলাই থেকে কার্যকর হওয়া ডিএ বৃদ্ধির ঘোষণা সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে করে থাকে। চলতি বছরেও সেপ্টেম্বর থেকে অক্টোবরে মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
4
8
সূত্রের খবর, দীপাবলির আগে সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। ঘোষণা দেরিতে হলেও নতুন ডিএ-র হার পয়লা জুলাই ২০২৬ থেকেই কার্যকর হবে। উৎসবের আবহেই কোন রাজ্যের সরকারি কর্মীরা কত শতাংশ হারে ডিএ পাবেন?
5
8
দুর্গাপুজো ও দিওয়ালির আগে বকেয়া টাকা মেটানোর ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। একধাক্কায় ২৬ মাসের বকেয়া মেটানোর ঘোষণা করেছে এই সরকার। পয়লা জুলাই, ২০২৪ থেকে কার্যকর হতে যাওয়া ২.৭৩ শতাংশ ডিএ ছাড়াও, অন্ধ্রপ্রদেশ সরকার পয়লা জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হতে যাওয়া আরও ১.৮২ শতাংশ ডিএ মঞ্জুর করেছে।
6
8
অসম মন্ত্রিসভায় ডিএ ও ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮ শতাংশ ডিএ পেতেন সরকারি কর্মীরা। এবার তা ২ শতাংশ বৃদ্ধি হতে চলেছে।
7
8
তামিলনাড়ুতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিজয়। তামিলনাড়ুর রাজ্য সরকারি কর্মী, শিক্ষক-শিক্ষিকা, পেনশনপ্রাপকেরা এ বার থেকে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ পাবেন। ৬০ শতাংশ হারে ডিএ পাবেন।
8
8
অন্যদিকে পশ্চিমবঙ্গেও ক্ষমতার পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। অক্টোবর থেকেই ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা।