বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতুকে ছায়াগ্রহ বলে মনে করা হয়। এই গ্রহের অবস্থান বিভিন্ন রাশির উপর ইতিবাচক এবং নেতিবাচক দুই রকমের প্রভাব ফেলে। কখনও তা গুরুতর হয়, কখনও সূক্ষ্ম। ছবি- সংগৃহীত
2
9
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, আগামী ২০ এপ্রিল বিকেল ৪ টে ৪৯ মিনিটে কেতু মাঘা নক্ষত্রে গোচর করবে। এই নক্ষত্রেরই অধিপতি হলেন কেতু, তাই তার এই গোচর অত্যন্ত প্রভাবশালী হবে। ছবি- সংগৃহীত
3
9
কেতুর এই গোচরের কারণে একাধিক রাশি বিপুল ধনলাভ করবেন। কেরিয়ারে উন্নতি ঘটবে চোখে পড়ার মতো। জেনে নিন কেতুর এই চালে কারা লাভবান হবেন। ছবি- সংগৃহীত
4
9
বৃষ: স্পষ্ট কেতুর মাঘা নক্ষত্রে গোচর করার কারণে শুভ ফল ভোগ করবেন এই রাশির জাতকেরা। কেরিয়ারে উন্নতি করার একাধিক সুযোগ পাবেন। এই সময় করা কাজের শুভ প্রভাব আগামীতে দীর্ঘ সময় থাকবে। পদোন্নতি হওয়ার যোগ রয়েছে। ছবি- সংগৃহীত
5
9
যাঁরা ব্যবসায়ী তাঁদের ব্যবসা বাড়বে দ্রুত গতিতে। পার্টনারশিপে ব্যবসা করলেও লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। বহু সময় ধরে যে কাজ আটকে রয়েছে সেটা গতি পাবে। মানসিক শান্তি বজায় থাকবে। ছবি- সংগৃহীত
6
9
কর্কট: ইতিবাচক বদল আসবে জীবনে। হঠাৎ করে কোনও বড় সুযোগ পেতে পারেন, আর সেটার হাত ধরেই জীবন সঠিক দিশায় চলতে শুরু করবে। ব্যবসায়ীরা কোনও বড় ডিল ক্র্যাক করতে পারেন। ছবি- সংগৃহীত
7
9
চাকরিজীবী যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা সেই সুযোগ পাবেন। আর্থিক অবস্থায় বদল আসবে। কোনও ধার থাকলে সেটা মিটে যাবে। পরিবারে সুখ, শান্তি বজায় থাকবে। ছবি- সংগৃহীত
8
9
সিংহ: জীবনে উন্নতি এবং সম্মান নিয়ে আসবে স্পষ্ট কেতু গোচর। কাজের জায়গায় আপনার পরিচিতি বাড়বে। বাড়বে দাপট। সিনিয়রদের সাহায্য পাবেন। অতীতে করা বিনিয়োগ থেকে মোটা অঙ্কের লাভ করবেন। ছবি- সংগৃহীত
9
9
সফরের যোগ তৈরি হবে। জ্ঞান বাড়বে। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। কেরিয়ারে নতুন দায়িত্ব পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। ছবি- সংগৃহীত