রাজ্যে ধীরে ধীরে দুর্বল হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এরপর আস্তে আস্তে বর্ষা চলে গিয়ে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে। তারপরই রাজ্যে চলে আসবে শীত।
2
6
তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হচ্ছে বলেই এখনই বর্ষা বিদায় নিয়েছে সেরকম ভাবার কোনও কারণ নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি এখনই কাটছে না। তুলনামূলক ভাবে প্রবণতা কমলেও পুজোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
6
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
4
6
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গাতেও বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
6
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালের দিকে রোদের সম্ভাবনা রয়েছে। অস্বস্তিকর গরম থাকবে এদিন শহরে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
6
6
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম হবে। তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।