দীর্ঘ ৩০ বছর পর কোনও সোমবারে অমাবস্যা পড়তে চলেছে। এমনিও সোমবতী অমাবস্যাকে বিশেষ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে তার মধ্যে আগামী ১৫ জুনের অমাবস্যা পুরুষোত্তম মাসের শেষ দিনে পড়েছে। ফলে এর মাহাত্ম্য আরও বেড়ে গিয়েছে। দিনটি অত্যন্ত শক্তিশালী। ছবি- সংগৃহীত
2
8
আপনার যদি হওয়া কাজ শেষ মুহূর্তে এসে বারবার ভেস্তে ভেস্তে যায়, বা জীবনে যদি একের পর এক বাধা আসে, এমনকী বাড়িতে যদি নিত্যদিন অশান্তি লেগেই থাকে তাহলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ১৫ জুন। ছবি- সংগৃহীত
3
8
এমনকী জন্মছকে পিতৃদোষ থাকলেও সেটা কেটে যাবে এদিন। বারবার কোথাও টাকা বিনিয়োগ করার পর আটকে গিয়ে সমস্যায় পড়েন? সেই সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। তবে তার জন্য মাত্র ৩টি সহজ টোটকা করা প্রয়োজন আগামী সোমবার। ছবি- সংগৃহীত
4
8
প্রথমত, সকালে স্নান করার জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। এছাড়া যদি তর্পণ করতে পারেন তাহলে তার থেকে ভাল কিছু হয় না। এতে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পূর্বপুরুষ সন্তুষ্ট হলে জীবনের একাধিক বাধা, সমস্যা নিজে থেকেই দূর হয়ে যায়। ছবি- সংগৃহীত
5
8
কোনও মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান। এবং সেখানে বসে ১০৮ বার পাঠ করুন এই মন্ত্র: ওম নমঃ ভগবতে রুদ্র নারায়ণায় নমঃ। এতে শিব এবং বিষ্ণু দুজনের কৃপা থাকে। তারা প্রসন্ন হন। ছবি- সংগৃহীত
6
8
এটি জপ করার পর সেখানে বসে কিছুক্ষণ চুপচাপ এক মনে ধ্যান করুন। একই সঙ্গে মনের মধ্যে চলা দুশ্চিন্তা, ভয়, স্ট্রেস, ইত্যাদি সব ঈশ্বরের চরণে সমর্পণ করে দিন। ছবি- সংগৃহীত
7
8
অমাবস্যার দিন অতি অবশ্যই দান করুন। তবে যদি এই নির্দিষ্ট সময়ে দান করেন তাহলে ৮৬ হাজার দান করলে যে ফল পেতেন, সেটা পাবেন। কত টাকার দান করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ আপনার উদ্দেশ্য এবং কতটা স্বচ্ছ মন নিয়ে দান করছেন। ছবি- সংগৃহীত
8
8
১৫ জুন সূর্যোদয়ের সময় থেকে সকাল ৮.২৩ মিনিটের মধ্যে দান করুন। কী দান করবেন? চাল, দুধ, পায়েস, সাদা বস্ত্র, খাবার, ইত্যাদি। ছবি- সংগৃহীত