ছাদের ওপর জলভর্তি প্লাস্টিক বোতল! প্রাকৃতিক আলো সাশ্রয়ের এ এক অভিনব কৌশল। বিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিক আলোর ব্যবহার বাড়াতে ব্যবহার করা হচ্ছে এই পদ্ধতি।
2
7
পরিষ্কার প্লাস্টিকের জলভর্তি বোতল ঘরের ছাদের ওপর বসিয়ে দেওয়ার এই কৌশল মূলত প্রাকৃতিক আলোর উৎস। এর মূল লক্ষ্য হলো- কোনও বিদ্যুৎ ছাড়াই দিনের বেলায় অন্ধকার ঘরে সূর্যের আলো পৌঁছে দেওয়া।
3
7
বিদ্যুৎ ছাড়াই ঘরের ভেতর প্রাকৃতিক আলো পৌঁছানোর পদ্ধতি ‘মোজার ল্যাম্প’। ব্রাজিলের মেকানিক আলফ্রেডো মোজারের আবিষ্কার করা এই পদ্ধতি এখন বিশ্বের ৩০টিরও বেশি দেশে ব্যবহার করা হচ্ছে।
4
7
সাধারণত দু লিটারের একটি পরিষ্কার প্লাস্টিক বোতলে জল ভরে তা ছাদের ফুটো দিয়ে এমনভাবে বসানো হয়, যাতে একপ্রান্ত বাইরে রোদে থাকে এবং অন্যপ্রান্ত ঘরের ভেতর ঝুলে থাকে।
5
7
সূর্যের আলো জলের মধ্যে দিয়ে প্রতিসরণ হয়ে ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। জলে যাতে শ্যাওলা না জমে, সেজন্য সামান্য ব্লিচিং মিশিয়ে নেওয়া হয়।
6
7
দিনের বেলা আলাদা করে বাল্ব জ্বালানোর প্রয়োজন পড়ে না। জল ও প্লাস্টিকের বোতলের মতো সহজলভ্য উপকরণেই এটি তৈরি হয়।
7
7
এর ফলে অপ্রয়োজনীয় প্লাস্টিক বোতলেরও সঠিক ব্যবহার হয়। জানালাহীন ঘর, গুদামঘর বা লোডশেডিংপ্রবণ এলাকায় এটি দারুণ উপযোগী। ছাদ ফুটো করে বোতলটি বসানোর সময় জল লিক না করার জন্য ভালোভাবে সিল করে নেওয়া জরুরি।