প্রধানমন্ত্রীও নেই, প্রেসিডেন্টও নেই! তবুও দিব্যি চলছে একাধিক দেশ। বহাল তবিয়তে রয়েছেন সাধারণ মানুষ। কোনও সমস্যাই নেই। জানেন, এমন ছ'টি দেশের নাম?
এই দেশগুলিতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নির্বাচিত হন না। কোনও দেশ চালাচ্ছেন রাজা, কোথাও সুলতান, কোথাও আবার পোপ।
2
7
সৌদি আরব: এই দেশের কোনও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নেই। এই দেশের সর্বোচ্চ নেতাই হলেন কিং সলমন বিন আব্দুলাজিজ আল সৌদ। দুই পবিত্র মসজিদের রক্ষক এবং দেশটির সপ্তম বাদশাহ তিনি।
3
7
ওমান: এই দেশের নীতিনির্ধারক ও শীর্ষ নেতাই হলেন সুলতান হাইথাম বিন তারেক। ওমানের ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
4
7
ব্রুনেই: সাইথ ইস্ট এশিয়ার এই দেশের বর্তমান শীর্ষ নেতা হলেন সুলতান হাসানাল বোলকিয়াহ। তিনি দেশ পরিচালনার কাজ করেন।
5
7
কাতার: শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারের বর্তমান শীর্ষ নেতা। তিনি ২০১৩ সালের ২৫ জুন ক্ষমতা গ্রহণ করেন।
6
7
ইসোয়াতিনি: দক্ষিণ আফ্রিকার এই দেশটি সোয়াজিল্যান্ড নামেও পরিচিত। কিং মস্বাতি তৃতীয় এই দেশের শীর্ষ নেতা।
7
7
ভেটিকান সিটি: এটি বিশ্বের অন্যতম স্বাধীন দেশ। কোনও নির্বাচন ছাড়াই ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু পোপ রাষ্ট্রপ্রধান ও শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।