২০২৬ সালের দ্বিতীয় মাস বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ হতে চলেছে। গ্রহদের অবস্থা স্থিতিশীল থাকবে না। যার কারণে ইতিবাচক এবং নেতিবাচক দুই প্রভাব পড়বে বিভিন্ন রাশির উপর। আগামী মাসেই শুক্র এবং রাহু জুটি তৈরি করছে। তার কারণে কারা লাভবান হবেন জেনে নিন। ছবি- সংগৃহীত
2
8
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি শুক্র মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর এই রাশিতে আগে থেকেই বসে আছে ছায়া গ্রহ রাহু। ফলে এই দুই গ্রহ ফেব্রুয়ারি মাসের একদম গোড়াতেই কুম্ভ রাশিতে জুটি বেঁধে অপার ধন যোগ তৈরি করবে। এই শক্তিশালী যোগের কারণে কারা লাভবান হচ্ছে জেনে নিন। ছবি- সংগৃহীত
3
8
মেষ: এই অপার ধন যোগের কারণে আয় বৃদ্ধি হবে মেষ রাশির জাতকদের। একই সঙ্গে বাড়বে লাভের পরিমাণ। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সব মিলিয়ে আর্থিক অবস্থায় শক্তিশালী এবং উন্নত হবে। ছবি- সংগৃহীত
4
8
যাঁরা ব্যবসার সঙ্গে জড়িত তাঁরা মোটা টাকা লাভ করবেন এই সময়। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে সিনিয়রদের সাহায্য পাবেন। মূলত শিক্ষা, ব্যাঙ্কিং, ম্যানেজমেন্টের সঙ্গে যাঁরা জড়িত বা আইনজীবী তাঁদের সাফল্য দেখার মতো হবে। ছবি- সংগৃহীত
5
8
বৃশ্চিক: অপার ধন যোগ এই রাশির জাতকদের জন্য লাভজনক হতে চলেছে। সুখ, সমৃদ্ধি বাড়বে। সম্পত্তি সংক্রান্ত মামলা চললে তাতে রায় আপনার পক্ষে আসবে। আর্থিক অবস্থা আগের তুলনায় ভাল হবে। যাঁরা আপনার ক্ষতি করতে চাইছেন এই সময় তাঁরা পিছু হটবেন। দীর্ঘ সময় ধরে চলা কোনও মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। ছবি- সংগৃহীত
6
8
রিয়েল এস্টেট, শেয়ার মার্কেট বা কোনও বড় বিনিয়োগ করলে তার থেকে বিপুল লাভ পাবেন। চাকরি করেন যাঁরা তাঁরা পদোন্নতি করবেন। বা অন্য কোনও উচ্চপদের চাকরির অফার পাবেন। যাঁরা ব্যবসা শুরু করতে চাইছেন এই সময়টা তাঁদের জন্য আদর্শ। ছবি- সংগৃহীত
7
8
কুম্ভ: এই রাশিতেই যেহেতু অপার ধন যোগ তৈরি হবে তাই ভাগ্য সম্পূর্ণ ভাবে এই রাশির জাতকদের সহায় থাকবে। কোনও আটকে থাকা কাজ পুনরায় শুরু হবে। বা হতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত কাজ শেষ হবে। ছবি- সংগৃহীত
8
8
আয়ের নতুন উৎস তৈরি হবে। আর্থিক অবস্থা দ্রুত ভাল হবে। পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। সৃজনশীল মানুষদের জন্য ভাল সময়, কাজের প্রশংসা পাবেন। নতুন নতুন আইডিয়া আসবে। ছবি- সংগৃহীত