দীপাবলির পরই চমকাবে ৫ রাশির ভাগ্য! অর্থবর্ষা থেকে পদোন্নতি হওয়ার যোগ কাদের?
নিজস্ব সংবাদদাতা
৪ নভেম্বর ২০২৬ ১৮ : ৫৪
শেয়ার করুন
1
11
আগামী ১৪ নভেম্বর মার্গী হচ্ছে শুক্র। এর ফলে ৫ রাশির জাতকদের ভাগ্য চলকাবে। পাবেন একের পর এক নতুন সুযোগ, রয়েছে পদোন্নতির যোগ। ছবি- সংগৃহীত
2
11
বৃষ রাশি: শুক্রের মার্গী দশা বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার গতি পেতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি ও নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের নতুন চুক্তি থেকে লাভ হতে পারে।ছবি- সংগৃহীত
3
11
প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে। দাম্পত্য জীবনেও সুখ ও শান্তি ফিরতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আয় বাড়ার পাশাপাশি সঞ্চয়ের সুযোগও তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
4
11
কন্যা রাশি: শুক্র কন্যা রাশিতেই মার্গী হওয়ায় এই রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হতে পারেন। আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
5
11
প্রেমের জীবনে পুরনো জটিলতা মিটে সম্পর্ক আরও মধুর হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। বিলাসবহুল সামগ্রী কেনার পরিকল্পনাও বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
6
11
তুলা রাশি: তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। তাই শুক্রের মার্গী দশা এই রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের আটকে থাকা পরিকল্পনা এবার বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি, নতুন দায়িত্ব এবং সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
7
11
প্রেম ও দাম্পত্য জীবনে সুখ বাড়বে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। ২২ নভেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করায় আর্থিক উন্নতি, ব্যক্তিত্বের বিকাশ ও সুখ-সমৃদ্ধির সম্ভাবনা আরও বাড়তে পারে।ছবি- সংগৃহীত
8
11
ধনু রাশি: শুক্র মার্গী হওয়ার ফলে ধনু রাশির জাতকদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের পুরনো বিনিয়োগ থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
9
11
নতুন মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কর্মজীবনে উন্নতির সুযোগ পাবেন। প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়বে। সামাজিক জীবনেও পরিচিতি ও সম্মান বাড়তে পারে।ছবি- সংগৃহীত
10
11
মীন রাশি: শুক্র মার্গী হওয়ার ফলে মীন রাশির জাতকদের দাম্পত্য জীবনে সুখ ও শান্তি ফিরতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটতে পারে। ব্যবসায় অংশীদারির মাধ্যমে আর্থিক লাভের সুযোগ আসবে।ছবি- সংগৃহীত
11
11
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি বিলাসিতা ও সুখ-স্বাচ্ছন্দ্য বাড়ার সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত