ধনতেরাসের আগে সোনার বাজার চাঙ্গা। উৎসবের আবহে সোনা কেনার হিড়িক বাড়ে আমজনতার। এবছরে সোনার দামে খানিকটা স্বস্তি পাওয়া গিয়েছে। গত ১০ মাসের তুলনায় সোনার দাম এখন সবচেয়ে নীচে।
2
6
কিন্তু নভেম্বরের শুরু থেকেই অল্প অল্প করে বাড়ছে সোনার দাম। আজ, বুধবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩০ হাজার টাকার আশেপাশে রয়েছে। যা গতবছরের তুলনায় কয়েক হাজার টাকা বেশি।
3
6
চলতি বছরের শুরুতেই সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল। যদিও বছরের মাঝামাঝি সময়ে একটানা সোনার দাম নিম্নমুখী ছিল। রেকর্ড উচ্চতা থেকে একধাক্কায় কমেছে সোনার দাম।
4
6
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ধনতেরাসের তুলনায় চলতি বছরে সোনার দাম ৫.৫ থেকে ৭.৬ শতাংশ বেশি।এদিকে ওয়াকিবহাল মহলের দাবি, সোনার দাম আগামী কয়েকদিনের মধ্যে আবারও বাড়তে চলেছে।
5
6
গত বছর ধনতেরাসে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল এক লক্ষ ৩০ হাজার টাকার আশেপাশে। চলতি বছরে যা ৮ থেকে ১০ হাজার টাকা বেশি।
6
6
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন ডলার আর শক্তিশালী অবস্থানে নেই। এর জেরেই সোনার দাম আবারও হুড়মুড়িয়ে বাড়তে চলেছে।