বছর শেষে শনি মার্গী হতেই রকেটের গতিতে উন্নতি ৪ রাশির! বড়দেবতার চালে ১৮০ ডিগ্রি বদলাবে কাদের ভাগ্য?
নিজস্ব সংবাদদাতা
৩ অক্টোবর ২০২৬ ০৯ : ৩২
শেয়ার করুন
1
9
আগামী ১১ ডিসেম্বর মার্গী হচ্ছে শনি। ফলে বছর শেষে বড়দেবতার এই সোজা চালে তুমুল লাভবান হবেন একাধিক রাশির জাতকেরা কারা তাঁরা? ছবি- সংগৃহীত
2
9
বৃষ: ১১ ডিসেম্বর শনি মার্গী হওয়ায় বৃষ রাশির জাতকদের আয় ও লাভের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাবেন। ব্যবসায়িক যোগাযোগ বা কোনও পুরনো কাজ ফের গতি পেতে পারে। ছবি- সংগৃহীত
3
9
চাকরিতে দায়িত্ব বাড়ার পাশাপাশি উন্নতির সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকেও ধীরে ধীরে স্থায়িত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
4
9
মিথুন: এই রাশির জাতকদের জন্য শনির মার্গী গতি কর্মক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। আটকে থাকা প্রজেক্ট বা কাজ ফের শুরু হতে পারে। ছবি- সংগৃহীত
5
9
কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলতে পারে। পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে।ছবি- সংগৃহীত
6
9
মকর: মকর রাশির জাতকদের জন্য এই সময়টি নতুন উদ্যোগ ও পরিশ্রমের ফল পাওয়ার হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
7
9
নতুন কাজ শুরু হতে পারে কিংবা আটকে থাকা কাজ নতুন করে গতি পেতে পারে। চাকরিজীবীদের দায়িত্ব বাড়লেও তার সঙ্গে সম্মান ও অবস্থান শক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্থনৈতিক দিক থেকেও ধীরে ধীরে উন্নতি হতে পারে।ছবি- সংগৃহীত
8
9
কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে শনির মার্গী গতি আর্থিক স্থিতির উন্নতি ঘটাবে। দীর্ঘদিনের আর্থিক চাপ বা আটকে থাকা বিষয় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে পারে। ছবি- সংগৃহীত
9
9
চাকরি ও ব্যবসায় স্থায়িত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কোনও পুরনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পথেও এগোতে পারে।ছবি- সংগৃহীত