বর্তমানে ন্যায়াধিপতি শনি মীন রাশিতে অবস্থান করছে। আগামী ২ এপ্রিল মঙ্গলের সঙ্গে জুটি বাঁধবে বড়দেবতা। কারণ সেদিন মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল। দীর্ঘ ১৮। মাস পর পুনরায় জুটি বাঁধতে চলেছে এই দুই শক্তিশালী গ্রহ। ছবি- সংগৃহীত
2
8
মঙ্গল এবং শনি জুটি বাঁধতেই বিপদে পড়বে একাধিক রাশির জাতকেরা। স্বাস্থ্য থেকে সম্পর্ক, প্রভাবিত হবে সব। দেখুন তালিকায় আছে কারা। ছবি- সংগৃহীত
3
8
মেষ: এই সময়টা মেষ রাশির জাতকদের জন্য বেশ চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে কাটবে। হঠকারিতা করে কোনও সিদ্ধান্ত নেবেন না এই সময়। নতুন কাজ ভুলেও শুরু করবেন না। ছবি- সংগৃহীত
4
8
কোথাও যাওয়ার কথা থাকলে পিছিয়ে দিন। অতীতের কোনও কথা নিয়ে ঝগড়া, অশান্তি হতে পারে। স্বাস্থ্য বিশেষ ভাল যাবে না। ছবি- সংগৃহীত
5
8
কন্যা: এই রাশির জাতকদের এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করে চলা উচিত। কোনও কাজে অলসতা বা সামান্য অবহেলা করলে বড় মাশুল গুনতে হবে। ছবি- সংগৃহীত
6
8
বিয়ে ঠিক হলে তাতে বাধা আসতে পারে। ধৈর্য হারাবেন না। সন্তানের কারণে জীবনে সমস্যা বাড়বে। হঠাৎ করে খরচ বাড়বে। ছবি- সংগৃহীত
7
8
মীন: মীন রাশিতে যেহেতু এই জুটি বন্ধন ঘটবে তাই তার নেতিবাচক প্রভাব এই রাশির উপর পড়বে। কোনও নতুন কাজ এই সময় ভুলেও শুরু করবেন না। অস্থির সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। ছবি- সংগৃহীত
8
8
নতুন কারও সঙ্গে আলাপ হলে সতর্ক থাকুন। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। মেজাজ হারাবেন না। আইনি জটিলতায় জড়াতে পারেন। কাজের জায়গায় সামান্য ভুল করলেও অশান্তিতে পড়তে পারেন। ছবি- সংগৃহীত