জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
2
12
সেপ্টেম্বর মাসে শুক্র ও বুধ গ্রহের রাশি পরিবর্তনের ফলে একসঙ্গে তৈরি হবে মালব্য রাজযোগ, ভদ্র রাজযোগ ও লক্ষ্মী নারায়ণ রাজযোগ।
3
12
কথিত রয়েছে, এই তিনটি শুভ যোগ কর্মজীবন, অর্থ ও ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
4
12
জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২ সেপ্টেম্বর শুক্র গ্রহ তার নিজস্ব রাশি তুলা রাশিতে প্রবেশ করে মালব্য রাজযোগ গঠন করবে।
5
12
এরপর ৭ সেপ্টেম্বর বুধ গ্রহ তার নিজস্ব রাশি কন্যা রাশিতে প্রবেশ করে ভদ্র মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করবে।
6
12
এরপর ২৬শে সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে, যেখানে শুক্র গ্রহ আগে থেকেই অবস্থান করছে। বুধ ও শুক্রের এই মিলনের ফলে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ সৃষ্টি হবে।
7
12
মালব্য-ভদ্র-লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠনের ফলে কোন রাশিগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে? জেনে নিন-
8
12
তুলাঃ সেপ্টেম্বর মাসে আত্মবিশ্বাস ও কর্মশক্তি বাড়তে পারে। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও নতুন সুযোগ আসতে পারে এবং আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত মিলছে।
9
12
কন্যাঃ ভদ্র রাজযোগের প্রভাবে নতুন দায়িত্ব ও কেরিয়ারে অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ উপার্জনের নতুন পথও খুলতে পারে বলে মনে করা হচ্ছে।
10
12
মকরঃ চাকরি ও ব্যবসা, দুই ক্ষেত্রেই লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। বড় কোনও চুক্তি বা নতুন প্রকল্প হাতে আসতে পারে। পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ থেকেও সুফল পাওয়ার ইঙ্গিত রয়েছে।
11
12
কুম্ভঃ কেরিয়ার ও ব্যবসায় উন্নতির সময় হতে পারে সেপ্টেম্বর। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁদের জন্য ভালো সুযোগ আসতে পারে। আয় বাড়ার পাশাপাশি পরিবারেও সুখ-শান্তির পরিবেশ বজায় থাকবে বলে জ্যোতিষীদের মত।
12
12
জ্যোতিষশাস্ত্রে রাজযোগকে শুভ সময়ের ইঙ্গিত হিসেবে ধরা হলেও, বাস্তব জীবনে সাফল্য নির্ভর করে পরিশ্রম, পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্তের ওপর। তাই এই সময়কে সুযোগ হিসেবে কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।