জালি নোটের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড়সড় আঘাত হানার এক নতুন ও উদ্বেগজনক ছক সামনে এসেছে।
2
8
ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ৫০০ টাকার মতো বড় অংকের নোট ছেড়ে এবার ছোট অঙ্কের নোটের দিকে নজর দিয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং আন্তর্জাতিক অপরাধ চক্রগুলি।
3
8
এখন থেকে ১০ ও ২০ টাকার মতো কম মূল্যের জালি নোটে ভারতীয় বাজার ছেয়ে ফেলার এক গভীর ষড়যন্ত্র চলছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
4
8
সাধারণত ৫০০ টাকার নোট হাতে এলে মানুষ তা পরখ করে দেখেন বা স্ক্যান করেন, কিন্তু ১০ বা ২০ টাকার নোট লেনদেনের সময় কেউ আর পরীক্ষা করার প্রয়োজন বোধ করেন না।
5
8
প্রতিদিনের সবজি বাজার, চা-দোকান বা গণপরিবহনে এই ধরনের ছোট নোট হাজার হাজার হাতঘুরে চলে যায় অত্যন্ত অনায়াসে। গোয়েন্দাদের মতে, সাধারণ মানুষের এই গা-ছাড়া মনোভাবকেই নিজেদের সবচেয়ে বড় হাতিয়ার বানাতে চাইছে অপরাধ চক্রগুলি।
6
8
এতে ধরা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায় এবং খুব সহজেই জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।
7
8
আন্তর্জাতিক সংগঠিত অপরাধী নেটওয়ার্ক এবং অপরাধ সিন্ডিকেটগুলির সাহায্যে সীমান্ত পার থেকে বিপুল পরিমাণ এই জাল টাকা ভারতে ঢোকানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
8
8
সাধারণ বিক্রেতা ও সাধারণ মানুষকে প্রতারিত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করাই এই কৌশলের মূল উদ্দেশ্য। এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় এবং জাল নোটের কারবার ভেস্তে দিতে ইতিমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি।