প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী শিয়ালদহ স্টেশন মারফত যাতায়াত করে থাকেন। ফলে বিপুল ভিড় নিয়ন্ত্রণ, যাত্রী চলাচলকে আরও সুশৃঙ্খল করতে নয়া পদক্ষেপ নিল শিয়ালদহ ডিভিশন।
2
10
এতদিন যাত্রীরা মূলত চারটি প্রবেশ ও প্রস্থান পথ ব্যবহার করতেন। প্রফুল্ল দ্বার, নর্থ গেট, মেইন গেট, সাউথ গেট। ফলে, লোকাল হোক বা এক্সপ্রেস যাত্রীদের এই গেট দিয়েই প্রবেশ করতে হত স্টেশনে।
3
10
এবার স্টেশনে চালু করা হয়েছে নতুন সেন্ট্রাল গেট। এই নতুন প্রবেশ ও প্রস্থান পথ বিশেষভাবে মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে।
4
10
নতুন সেন্ট্রাল গেট ব্যবহার করে লোকাল ট্রেনের ভিড় এড়িয়ে খুব সহজেই মেল ও এক্সপ্রেস ট্রেনের প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়া যাবে। এতে সময় যেমন বাঁচবে, তেমনই যাত্রাও হবে অনেক বেশি স্বাচ্ছন্দ্যের।
5
10
শুধু প্ল্যাটফর্ম নয়, ট্রেন থেকে নেমে সেন্ট্রাল গেট দিয়ে বেরিয়ে সহজেই পৌঁছে যাওয়া যাবে স্টেশনের বাইরে থাকা প্রিপেইড ট্যাক্সি স্ট্যান্ডে। ফলে, ক্রস-মুভমেন্ট অনেকটাই কমবে।
6
10
রেল কর্তৃপক্ষের মতে, নতুন ব্যবস্থায় প্রবীণ নাগরিক, মহিলা যাত্রী, শিশুদের নিয়ে যাতায়াত করা পরিবার, ভারী লাগেজ বহনকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাবেন। বর্তমানে প্রত্যেক শাখার ট্রেনের জন্য শিয়ালদহে আলাদা প্ল্যাটফর্ম ভাগ করা।
7
10
প্ল্যাটফর্ম ১-৫ ব্যবহার করেন নৈহাটি, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর সিটি জংশন এবং গেদে লোকালের যাত্রীরা। এই শাখার যাত্রীরা মূলত ব্যবহার করেন প্রফুল্ল দ্বার, নর্থ এন্ট্রি গেট।
8
10
বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি এবং বারুইপাড়া লাইনের ট্রেনের যাত্রীরা প্ল্যাটফর্ম ৬-১০ ব্যবহার করেন। এই শাখার যাত্রীরা মূলত ব্যবহার করেন মেইন এন্ট্রি গেট।
9
10
প্ল্যাটফর্ম ১১-১৪ শুধুমাত্র দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের জন্য নির্ধারিত। এই শাখার যাত্রীরা এখন থেকে নবনির্মিত সেন্ট্রাল গেট ব্যবহার করতে পারবেন।
10
10
শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেনের যাত্রীরা প্ল্যাটফর্ম ১৫-২১ ব্যবহার করেন। এই শাখার যাত্রীরা মূলত ব্যবহার করেন সাউথ এন্ট্রি গেট।