স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ভারতের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। বিনিয়োগের জন্য অনেকেই এই ব্যাঙ্কের উপর ভরসা রাখেন।
2
11
বর্তমানে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ার বাজারে ওঠানামা লেগেই রয়েছে। বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড বা স্টকে বিনিয়োগের আগে দু’বার ভাবনাচিন্তা করছেন।
3
11
এই অস্থির মুহূর্তে ফিক্সড ডিপোজিট (এফডি) বা স্থায়ী আমানত বিনিয়োগের সেরা ঠিকানা। এই খাতে সুদের হার স্টক বা মিউচুয়াল ফান্ডের মতো না হলেও নিরাপত্তা অনেক। তাই যাঁরা একটু নিরাপদ বিনিয়োগে আস্থা রাখেন তাঁদের জন্য এফডি সেরা বিকল্প।
4
11
এসবিআইয়ে এফডি-তে সুদের হার বেশ আকর্ষণীয়। সাধারণের তুলনায় প্রবীণ নাগরিকদের বেশি সুদ দেওয়া হচ্ছে।
5
11
কোনও বিনিয়োগকারী যদি দীর্ঘদিনের জন্য টাকা রাখতে না চান, তাঁদের জন্য দু’বছর বা তার চেয়ে কিছু বেশি সময়ের জন্যও এফডিতে বিনিয়োগ করতে পারেন।
6
11
বর্তমানে এসবিআই গ্রাহকরা দুই বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৬.৪০ শতাংশ হারে সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকরা একই এফডিতে ৬.৯০ শতাংশ সুদ পাবেন।
7
11
সাধারণ গ্রাহকদের তুলনায় অতিরিক্ত ০.৫০ শতাংশ বেশি সুদের সুবিধা পাওয়ায়, প্রবীণ নাগরিকরা দীর্ঘ সময়ে এই অতিরিক্ত সুদ থেকে বড় অঙ্কের টাকা লাভ করতে পারবেন।
8
11
কোনও গ্রাহক যদি এসবিআইয়ে ৫ লক্ষ টাকার এফডি করেন, তাহলে সাধারণ গ্রাহকরা মেয়াদ পূরণের সময় প্রায় ৬৭,৭০১ টাকা সুদ পাবেন। মোট টাকার পরিমাণ হবে প্রায় ৫,৬৭,৭০১ টাকা।
9
11
অন্যদিকে, প্রবীণ নাগরিকরা একই বিনিয়োগে প্রায় ৭৩,৩১৩ টাকা সুদ পাবেন। অর্থাৎ, মেয়াদ পূরণে সময় মোট টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫,৭৩,৩১৩ টাকা।
10
11
প্রবীণ গ্রাহকরা সাধারণ গ্রাহকদের চেয়ে ৫৬১২ টাকা বেশি সুদ পাবেন। এই কারণে নিরাপদ এবং নিয়মিত আয়ের জন্য স্থায়ী আমানত বিনিয়োগকারীদের কাছে বেশ জনপ্রিয়।
11
11
প্রকল্প সম্পর্কে বিশদে জানতে গ্রাহকদের ব্যাঙ্কের যে কোনও শাখায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও তাঁর এসবিআইয়ের ব্যাঙ্কিং অ্যাপ ‘ইওনো’র মাধ্যমে বিশদ তথ্য জানতে পারবেন।