মাঝেমধ্যেই একটি প্রশ্ন ঘুরতে থাকে- সকালে না সন্ধ্যায়, কখন পেট্রল ভরলে বেশি তেল পাওয়া যায়? পশ্চিম এশিয়ায় উত্তেজনার জেরে পেট্রল-ডিজেলের দর নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন এই জল্পনা যেন আরও নতুন মাত্রা পেয়েছে।
2
8
অনেকেরই দাবি, সকালে বা রাতে তাপমাত্রা কম থাকে বলে বেশি পেট্রল মেলে। কিন্তু বাস্তবে কি সত্যিই তাই ঘটে?আসলে পেট্রল কীভাবে রাখা হয় তার ওপর অনেকটা নির্ভর করে।
3
8
পেট্রল পাম্পে জ্বালানি জমা থাকে মাটির নিচের ভূগর্ভস্থ ট্যাঙ্কে। ফলে বাইরে রোদের তেজ যতই থাকুক বা রাতে পারদ যতই নামুক, সেই অত্যাধিক তাপমাত্রার আঁচ মাটির নিচে থাকা পেট্রলে সহজে পৌঁছায় না।
4
8
ফলে পেট্রলের ঘনত্বেরও বিশেষ পরিবর্তন হয় না। স্বাভাবিকভাবেই সকাল বা গভীর রাতে গাড়ি-বাইকে তেল ভরলে পকেটে বাড়তি লাভের সম্ভাবনা একেবারেই কাল্পনিক।
5
8
তাপমাত্রার সামান্য রদবদলে আয়তনে সামান্যতম পরিবর্তন হলেও তা এতটাই নগণ্য যে সাধারণ মানুষের চোখে ধরা পড়বে না। আপনি যে টাকার পেট্রল কিনছেন, মিটারে নির্দিষ্ট হিসাব মেনে ঠিক ততটাই জ্বালানি গাড়ির ট্যাঙ্কে পৌঁছাবে।
6
8
অনেকে সিএনজি-র সঙ্গে পেট্রলের তুলনা টেনে ভুল করেন। সিএনজি হলো গ্যাসীয় জ্বালানি, তাই তাপমাত্রার সঙ্গে সঙ্গে তার প্রসারণ বা সঙ্কোচন অনেক বেশি স্পষ্ট হয়।
7
8
আবার পেট্রল তরল পদার্থ। আর তা মাটির নিচে ঢাকা থাকে বলে এতে আবহাওয়ার প্রভাব থাকে না বললেই চলে।
8
8
সুতরাং, দিনে বা রাতে- যে কোনও সময়েই পেট্রল ভরুন না কেন, পরিমাণে কোনও তফাত হবে না। তবে সকালে পাম্পগুলোতে ভিড় একটু বেশিই থাকে।