ঐশ্বর্যকে মারধর করতেন সলমন? পুরনো প্রেমিকাকে নিয়ে গুঞ্জন ছড়াতেই রাগের বশে কী করে বসলেন 'ভাইজান'
নিজস্ব সংবাদদাতা
১০ আগস্ট ২০২৬ ১৫ : ৫৬
শেয়ার করুন
1
8
বলিউডের অন্দরমহলের পুরানো বিতর্কগুলো মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। ঠিক তেমনই একটা পুরনো সাক্ষাৎকার সম্প্রতি নেটদুনিয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যেখানে বলিউড সুপারস্টার সলমন খানের একটা মন্তব্য নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
2
8
জানা গিয়েছে, বহু বছর আগের এক সাক্ষাৎকারে যখন তাঁকে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্ক এবং গায়ে হাত তোলার প্রসঙ্গ নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি খুব রেগে গিয়েছিলেন।
3
8
সেই সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি সজোরে টেবিলে চাপড় মেরেছিলেন, যার ফলে সেই নাকি টেবিলটি পর্যন্ত ভেঙে গিয়েছিল।
4
8
ঐতিহাসিক সেই মুহূর্তটি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা সাফ জানিয়ে দিয়েছিলেন যে, তিনি যদি কাউকে সত্যিই মারধর করতেন, তবে তার ফলাফল অন্যরকম হতে পারত।
5
8
সলমন আরও বলেন, সম্পর্কে মতপার্থক্য কিংবা ঝগড়াঝাঁটি মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু গায়ে হাত তোলার মতো ঘটনার কথা সম্পূর্ণ ভিত্তিহীন। সলমনের এই মন্তব্য আবার নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
6
8
বলিউডের সোনালী যুগের এই দুই তারকার সম্পর্কের সমীকরণ এবং সেই উত্তাল সময়ের নানা স্মৃতি আজও অনুরাগীদের মনে সমানভাবে আলোড়ন তোলে।
7
8
এই পুরোনো ভিডিও ক্লিপটি সামনে আসতেই নেটিজেনদের মধ্যে নতুন করে নানামুখী মন্তব্যের ঝড় বইতে শুরু করেছে।
8
8
সলমন-ঐশ্বর্যর এই সম্পর্কের গুঞ্জন নিয়ে বলিউডের অন্দরে চর্চার শেষ নেই। আজ এত বছর পরেও তাই তাঁদের নিয়ে কানাঘুষো শোনা যায়।