ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বিপর্যস্ত ওড়িশার পর্যটন পরিষেবা। পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যটকদের জন্য একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে প্রশাসন।
2
12
পুরী যাওয়ার পরিকল্পনা থাকলে আপাতত তা পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত পুরীতে বাইরের জেলার পর্যটকদের ভ্রমণ না করার আবেদন জানিয়েছে জেলা প্রশাসন।
3
12
শুধু সমুদ্রসৈকত নয়, মন্দির, ফেরি পরিষেবা, চিড়িয়াখানা এবং একাধিক জনপ্রিয় পর্যটনকেন্দ্রও বন্ধ রাখা হচ্ছে।
4
12
ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২০ নভেম্বর দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের নারসাপুর থেকে পুরীর মধ্যবর্তী এলাকায়, গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি।
5
12
সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে। ১৯ ও ২০ নভেম্বর ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
12
পুরী জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বাইরের জেলার পর্যটকদের পুরী ভ্রমণ পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হোটেলগুলিকে নতুন পর্যটকদের বুকিং নিতে নিষেধ করা হয়েছে।
7
12
ইতিমধ্যে যাঁরা হোটেলে রয়েছেন, তাঁদের ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জানিয়ে নিরাপদে সম্ভব হলে নিজেদের গন্তব্যে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
8
12
১৮ নভেম্বর থেকেই বন্ধ রাখা হয়েছে পুরী সমুদ্রসৈকত। এছাড়া অস্তরঙ্গ, চন্দ্রভাগা-সহ অন্যান্য সমুদ্রসৈকতেও পর্যটকদের প্রবেশে বিধিনিষেধ জারি হয়েছে।
9
12
শ্রীগুণ্ডিচা মন্দির ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে শ্রীজগন্নাথ মন্দিরের নিত্যপুজো ও নিয়মিত আচার-অনুষ্ঠান চালু থাকবে। মন্দির কর্তৃপক্ষ অবশ্য ভক্তদের আবহাওয়ার সতর্কবার্তা বিবেচনা করে যাত্রার পরিকল্পনা করার আবেদন জানিয়েছে।
10
12
ঘূর্ণিঝড়ের জেরে চিলিকা হ্রদেও বন্ধ রাখা হয়েছে নৌকা ও ফেরি পরিষেবা। সতপাড়া-জাহ্নিকুডা ফেরি পরিষেবা ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টে থেকে ২১ নভেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।
11
12
গোপালপুর ও সুনাপাড়া সমুদ্রসৈকতে পর্যটকদের কার্যকলাপ বন্ধ রাখা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানা এবং স্টেট বোটানিক্যাল গার্ডেন ১৯ ও ২০ নভেম্বর বন্ধ থাকবে। ভিতরকণিকা জাতীয় উদ্যানও ২১ নভেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে।
12
12
ভুবনেশ্বর বিকল্প গন্তব্য হতে পারে মনে হলেও খুরদা জেলাতেও আবহাওয়ার সতর্কতা রয়েছে। তাই প্রশাসনের নির্দেশিকা ও রাস্তার পরিস্থিতি যাচাই না করে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে।