আজ দেবউঠনি একাদশী, বিষ্ণুর যোগনিদ্রাভঙ্গ, চারটি প্রদীপ জ্বালান বিশেষ নিয়মে, বিষ্ণু-লক্ষ্মীর কৃপায় উপচে পড়বে অর্থ
নিজস্ব সংবাদদাতা
২০ নভেম্বর ২০২৬ ১২ : ৪২
শেয়ার করুন
1
6
২০ নভেম্বর, শুক্রবার দেবউঠনি একাদশী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনেই চার মাসের যোগনিদ্রা থেকে জেগে ওঠেন ভগবান বিষ্ণু। এর সঙ্গে সমাপ্তি ঘটে চাতুর্মাসের। শুরু হয় বিয়ে-সহ বিভিন্ন শুভ কাজের মরশুম। এই বিশেষ তিথিতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে বলে মনে করা হয়।
2
6
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবউঠনি একাদশীতে নির্দিষ্ট কয়েকটি স্থানে প্রদীপ জ্বালালে সংসারে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। দূর হয় নেতিবাচকতা। পাশাপাশি পরিবারের সুখ-শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে বলেও মনে করা হয়। আর্থিক সচ্ছলতা কামনায় এই দিন বাড়ির চারটি বিশেষ জায়গায় প্রদীপ জ্বালানোর পরামর্শ দেওয়া হয়।
3
6
বাড়ির প্রধান দরজাকে দেবী লক্ষ্মীর আগমনের পথ বলে মনে করা হয়। তাই দেবউঠনি একাদশীর সন্ধ্যায় বাড়ির মূল দরজার দু'পাশে ঘি অথবা তেলের প্রদীপ জ্বালানো শুভ। প্রচলিত বিশ্বাস, এর ফলে সংসারে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
4
6
দেবউঠনি একাদশীতে তুলসী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দুধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়। তাই এই দিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ। প্রদীপ জ্বালানোর পর তুলসী গাছকে প্রদক্ষিণ করে পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করতে পারেন। বিশ্বাস করা হয়, এতে সংসারে আর্থিক সচ্ছলতা বজায় থাকে এবং পরিবারের সদস্যদের উপর ভগবান বিষ্ণুর কৃপা থাকে।
5
6
দেবউঠনি একাদশী মূলত ভগবান বিষ্ণুর উদ্দেশে নিবেদিত। তাই এই দিন নিয়ম মেনে তাঁর পুজো করা উচিত। পুজোর সময় বিষ্ণুমূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। পাশাপাশি বিষ্ণুমন্ত্র জপ করে পরিবারের সুখ-শান্তি ও মঙ্গল কামনা করুন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এতে জীবনের বাধা-বিপত্তি দূর হয় এবং সংসারে সুখ-সমৃদ্ধি আসে।
6
6
রান্নাঘর অন্নপূর্ণার বাসস্থান এবং সংসারের সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তাই দেবউঠনি একাদশীর সন্ধ্যায় রান্নাঘরের একটি পরিষ্কার ও নিরাপদ স্থানে ছোট প্রদীপ জ্বালানো শুভ। প্রচলিত বিশ্বাস, এর ফলে সংসারে অন্নের অভাব হয় না। দেবী অন্নপূর্ণার আশীর্বাদে পরিবারের সদস্যদের উপর তাঁর কৃপা বজায় থাকে।