অষ্টম বেতন কমিশন জারি হওয়ার অধীর অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন বেতন কমিশন জারি হলে অনেকটা বেশি টাকা ঢুকবে কর্মীদের পকেটে।
2
9
এবার সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তাদের রেগুলার পেনশন কাঠামোয় বদল আসতে পারে।
3
9
সেই সংক্রান্ত প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি।
4
9
বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীদের নূন্যতম বেতন ১৮ হাজার টাকা। সেটা বাড়িয়ে ৬৯ হাজার টাকা করার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্মী সংগঠন। ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ করার প্রস্তাব দেওয়া হয়েছে বেতন কমিশনের কাছে।
5
9
পাশাপাশি রেগুলার পেনশনের হার বাড়িয়ে ৬৭ শতাংশ ও ফ্যামিলি পেনশন বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব জানিয়েছে কাউন্সিল।
6
9
আগে কর্মীরা রেগুলার পেনশন হিসেবে ৫০ শতাংশ পেতেন। কাউন্সিল সেই হার ১৭ শতাংশ বাড়িয়ে ৬৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
7
9
প্রস্তাব গৃহীত হলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা শেষ প্রাপ্ত বেতনের ৬৭ শতাংশ রেগুলার পেনশন হিসেবে পাবেন।
8
9
প্রস্তাবে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ফ্যামিলি পেনশনও যেন ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।
9
9
এর ফলে কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে যেন শেষ পাওয়া মূল বেতনের ৫০ শতাংশ টাকা পারিবারিক পেনশন হিসেবে দেওয়া হয়।