পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকালেই শুরু হয়ে গিয়েছে তীব্র ঘূর্ণিঝড় আকভানের ল্যান্ডফল প্রক্রিয়া। নির্ধারিত সময়ের কিছু আগেই শুরু হয়েছে স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া। এর প্রভাবে একদিকে যেমন রেল চলাচল ব্যাহত, তেমনই প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল একের পর এক বিমান।
2
7
ঘূর্ণিঝড় আকভানের কারণে বিমান চলাচলে সাময়িক সমস্যা। কলকাতা থেকে ভুবেনশ্বরগামী, এবং ভুবনেশ্বর থেকে কলকাতা আসার, ছ'টি বিমানের উড়ান-অবতরণ বাতিল। তথ্য- 6E7431 কলকাতা থেকে ভুবনেশ্বরগামী বিমান, যার সময় ছিল সকাল ৬:৪৫, ওই বিমানের উড়ান বাতিল করা হয়েছে।
3
7
6E7435 কলকাতা থেকে ভুবনেশ্বরগামী সকাল ১১:২৫-এর উড়ান বাতিল করা হয়েছে।6E7433 কলকাতা থেকে ভুবনেশ্বরগামী দুপুর ১টা৫৫-এর বিমান বাতিল। অন্যদিকে, ভুবনেশ্বর থেকে কলকাতা আসার ক্ষেত্রেও তিনটি বিমান বাতিল করা হয়েছে।
4
7
এয়ার ইন্ডিয়া সতর্ক করেছে যে, প্রতিকূল আবহাওয়ার কারণে ভুবনেশ্বর, কলকাতা এবং বিশাখাপত্তনম থেকে আসা-যাওয়ার ফ্লাইট কার্যক্রম ব্যাহত হতে পারে। এই সংস্থা নির্দেশনায় যাত্রীদের জানিয়েছে, বিমানবন্দরে রওনা হওয়ার আগে যেন তাঁরাবিমান স্টেটাস যাচাই করেন।
5
7
ইন্ডিগো একটি ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে তৈরি হওয়া প্রতিকূল আবহাওয়ার কারণে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এবং কলকাতা থেকে বিমানের উড়ান-অবতরণে বাধা তৈরি হয়েছে।
6
7
ঘূর্ণিঝড় ‘আকভান’। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের কথা মাথায় রেখে যাত্রীদের নিরাপত্তায় বড়সড় পদক্ষেপ দক্ষিণ-পূর্ব রেলের। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক দূরপাল্লার ট্রেন এবং লোকাল পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
7
7
পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রার সময়ও পরিবর্তন করা হয়েছে। রেলের এই সিদ্ধান্তের জেরে ১৯ ও ২০ নভেম্বর যাঁদের পুরী ও ওড়িশার বিভিন্ন গন্তব্যে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি অবশ্যই যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।