আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। রাজ্যজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোদমে। প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই এখন দিন গুনছেন কবে আসবে দুর্গাপুজো।
2
10
ইতিমধ্যেই, পুজোর কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে পুরোদমে। তবে পুজোর আগে যদি বাড়তি ৩০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় তাতে কে না খুশি হবেন। সেই ৩০০০ টাকা অর্থাৎ অন্নপূর্ণা যোজনা ঘিরে এখন যত জল্পনা।
3
10
পুজোর আগে কি ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? ক্যালেন্ডার অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়া। ১৭ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন দিয়ে পুজো শুরু।
4
10
একটা বিষয় নিশ্চিত। অক্টোবরের বেতন হাতে পেলেই পুজোর বাজারে ভিড় ক্রমশ বাড়বে। বছরের এই সময়টায় খরচের তোয়াক্কা খুব একটা করে না বাঙালি। ফলে, তার আগে অন্নপূর্ণার টাকা ঢুকবে কিনা, সেটা নিয়ে কৌতুহল বাড়ছে।
5
10
অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, অক্টোবর মাসের ৩,০০০ টাকা কবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? জেনে রাখা জরুরি, আগস্ট এবং সেপ্টেম্বরে ১৭-২০ তারিখের মধ্যে টাকা ঢুকেছিল।
6
10
রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতি মাসের ১৭-২০ তারিখের মধ্যে অন্নপূর্ণার টাকা ঢুকবে। অনেকের ১৭ তারিখে না ঢুকলেও ২০ তারিখের মধ্যে ডিবিটি-র মাধ্যমে ক্রেডিট হয়ে যায়।
7
10
কিন্তু অক্টোবর মাসে ব্যাপারটা অন্যরকম। কারণ, ১৭ অক্টোবর মহাষষ্ঠী। অর্থাৎ দুর্গাপুজোর প্রথম দিন। মাসের তৃতীয় শনিবার হওয়ায় সেদিন ব্যাঙ্ক খোলা। কিন্তু ১৮ অক্টোবর থেকে ব্যাঙ্ক বন্ধ।
8
10
এখন প্রশ্ন উঠছে, তাহলে কি ১৭ তারিখের আগেই অক্টোবরের টাকা দেবে সরকার? কারণ, মহাষষ্ঠীর দিনে অন্নপূর্ণা ভাণ্ডারের যাদের ঢুকে যাবে তাদের চাপ নেই। কিন্তু যাদের ঢুকবে না, তাদের ক্ষেত্রে কী হবে সেটা এখনই বলা হচ্ছে না।
9
10
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, পুজোর কথা মাথায় রেখে অক্টোবরের কিস্তি কি ১৭ অক্টোবরের আগেই দেওয়া হবে? নাকি অন্যান্য মাসের মতো নির্ধারিত দিনেই টাকা পাঠানো হবে?
10
10
অক্টোবরে অন্নপূর্ণার কিস্তি ১৭ অক্টোবরের আগেই দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করেনি সরকার। ফলে, সরকারি ভাবে নতুন কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত ১৭ অক্টোবরকেই নির্ধারিত তারিখ হিসেবে ধরে নিতে হবে।