সেই রেবন্ত রেড্ডিকে নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা। চর্চা শুরু হয়েছে মূলত বিজেপি সাংসদের মন্তব্যে।
3
7
কী বলছেন বিজেপি নেতা? বিজেপি সাংসদ ধর্মপুরী অরবিন্দ জল্পনা উসকে দিয়েছেন রেবন্ত রেড্ডিকে নিয়ে। তাঁর দাবি, বছর ছয় আগে, যেভাবে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তেমনই রেবন্ত রেড্ডিও নাকি বিজেপিতে যোগ দিতে পারেন।
4
7
তাঁর মতে, যেভাবে শুভেন্দু অধিকারী তৃণমূলের হাত ছেড়ে, বিজেপিতে যোগ দিয়ে, এক সময়ের মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন, ঠিক তেমন সমীকরণ ঘটতে পারে নাকি তেলেঙ্গানাতেও।
5
7
বিজেপি সাংসদ আরও দাবি করেন যে, আগামী তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস বড় পরাজয়ের সম্মুখীন হবে।
6
7
ধর্মপুরীর দাবি, আগামী বিধানসভা ভোটেই ভরাডুবি হবে কংগ্রেসের। এই মন্তব্য নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে ওঠার কারণ রয়েছে।
7
7
কারণ, দিনকয়েক আগেই হায়দরাবাদের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেবন্ত রেড্ডির উদ্দেশে বলেছিলেন, 'আপনি যেখানে পৌঁছাতে চান, সেখানে হয়তো পৌঁছাতে পারবেন না... আমার সঙ্গে যোগ দেওয়া ভাল।' ঠিক তার পরেই বিজেপি নেতার এই মন্তব্যে তোলপাড়।