করিশ্মা কাপুরের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্কের বিষয় অনেকেরই জানা। অভিষেকের সঙ্গে বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল করিশ্মার। ইন্ডাস্ট্রির দুই বড় পরিবারের মধ্যে আত্মীয়তা তৈরি যখন প্রায় নিশ্চিত, তখন হঠাৎই তাঁদের বিয়ে ভেঙে যায়।
2
6
দুই পরিবারের মধ্যে প্রথম থেকেই যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেটাই ক্রমে ম্লান হয়ে যায় করিশ্মা-অভিষেকের সম্পর্ককে কেন্দ্র করে। জানেন কী কেন করিশ্মা-অভিষেকের বিয়ে ভেঙে গিয়েছিল?
3
6
পারিবারিক সূত্রেই অভিষেকের সঙ্গে করিশ্মার বন্ধুত্ব ঘনিষ্ঠতায় পরিণত হয়। শোনা যায়, তাঁদের বাগদান পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু করিশ্মার মা ববিতার জন্যই নাকি সেই বিয়ে ভেঙে যায়।
4
6
করিশ্মা তখন ইন্ডাস্ট্রির সুপারস্টার। অন্য দিকে অভিষেক তখনও কেরিয়ার শুরু করেননি। তাই মেয়ের বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তা করছিলেন ববিতা। অভিষেকের নামে ঠিক কী কী সম্পত্তি করা হবে তা বিয়ের আগেই জানতে চাইছিলেন ববিতা।
5
6
এমনকী ববিতার শর্ত ছিল, যা যা সম্পত্তি অভিষেক পাবে তার একটা লিখিত নথি তাঁকে বিয়ের আগেই দেওয়া হোক। ববিতার এই শর্ত মানতে চাননি বচ্চন পরিবার। অভিষেকের সঙ্গে করিশ্মার বিয়েটাই ভেঙে দেন তাঁরা।
6
6
হঠাৎ বিয়ে ভেঙে যাওয়া একেবারেই মানতে পারেননি করিশ্মা। তাই ৬ মাসের মধ্যেই সঞ্জয় কাপুরকে বিয়ে করেন তিনি। যদিও তাঁদের দাম্পত্য বেশিদিন টেকেনি। এখন অতীত ভুলে অভিষেক-করিশ্মা দু'জনেই তাঁদের ব্যক্তিগত জীবনে ব্যস্ত।