বড় অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিটে রাখেন? তাহলে ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র সংক্রান্ত নিয়ম। নতুন ব্যবস্থায় ব্যাঙ্কগুলিকে বাল্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য সুদের হার আরও স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। এর ফলে বড় অঙ্কের টাকা জমা রাখা গ্রাহকদের জন্য বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করা সহজ হবে।
2
13
তবে সাধারণ খুচরো আমানতকারীদের খুব বেশি চিন্তার কারণ নেই। কারণ এই পরিবর্তন মূলত বাল্ক ডিপোডিটের ক্ষেত্রে প্রযোজ্য।
3
13
নির্ধারিত বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ক্ষেত্রে সাধারণত একক রুপির টার্ম ডিপোজিটে ৩ কোটি বা তার বেশি অঙ্ককে বাল্ক ডিপোজিট হিসেবে ধরা হয়। যদিও নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে এই সীমা আলাদা হতে পারে।
4
13
নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে প্রতিটি কর্মদিবসে তাদের ওয়েবসাইটে বাল্ক ফিক্সড ডিপোজিটের জন্য প্রযোজ্য সুদের হার প্রকাশ করতে হবে। সকাল ১০টার মধ্যে এই তথ্য প্রকাশ করার কথা। তথ্য আপডেট করার জন্য ১০ মিনিটের একটি সময়সীমাও থাকবে।
5
13
শুধু সুদের হার প্রকাশ করলেই হবে না। কোনও যোগ্য বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে যে সুদের হার আগে থেকে প্রকাশ করা হয়েছে, সেই হারেই আমানতের উপর সুদ দিতে হবে ব্যাঙ্ককে।
6
13
ফলে বড় অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিটে রাখার আগে গ্রাহক ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট দিনের প্রযোজ্য সুদের হার দেখে নিতে পারবেন।
7
13
বিশেষজ্ঞদের মতে, এর ফলে বড় আমানতকারীদের ক্ষেত্রে সুদের হার নিয়ে স্বচ্ছতা বাড়বে। আগে অনেক সময় বাল্ক ডিপোজিটের সুদের হার নিয়ে ব্যাঙ্ক ও গ্রাহকের মধ্যে আলোচনা বা দর কষাকষির সুযোগ থাকত।
8
13
একই সময়ে একই ধরনের আমানতের ক্ষেত্রে ভিন্ন গ্রাহককে ভিন্ন হার অফার করার সম্ভাবনাও ছিল। নতুন নিয়মে প্রকাশিত হার গ্রাহকদের জন্য একটি নির্দিষ্ট রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করবে।
9
13
বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মে ব্যাঙ্কগুলিকে প্রতিদিন সকাল ১০টার মধ্যে বাল্ক ডিপোজিটের সুদের হার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এতে বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও ধারাবাহিকতা বাড়বে। গ্রাহকরাও ফিক্সড ডিপোজিট বুক করার আগে সেই সময়ের প্রযোজ্য হার জানতে পারবেন।
10
13
এতদিন বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকের দর কষাকষির ক্ষমতার উপর সুদের হার অনেকটাই নির্ভর করত। দৈনিক প্রকাশিত রেট কার্ড এবং শাখাভেদে হারে পার্থক্য না থাকার ফলে এবার তুলনা করা অনেক সহজ হতে পারে।
11
13
তবে নতুন নিয়মের অর্থ এই নয় যে সব ব্যাঙ্ক একই সুদের হার দেবে। ব্যাঙ্কের তহবিলের প্রয়োজন, তারল্য পরিস্থিতি এবং ব্যবসায়িক চাহিদার মতো বিভিন্ন বিষয় অনুযায়ী সুদের হার নির্ধারিত হতে পারে।
12
13
বিশেষজ্ঞরা তাই বড় অঙ্কের ফিক্সড ডিপোজিট করার আগে শুধু সুদের হার দেখেই সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন।
13
13
আমানতের মেয়াদ, নির্ধারিত সময়ের আগে টাকা তুললে কী নিয়ম প্রযোজ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের আর্থিক শক্তির মতো বিষয়ও খতিয়ে দেখা জরুরি। নতুন আরবিআই নিয়মে মূলত বড় আমানতকারীদের জন্য সুদের হার সম্পর্কে তথ্য পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আরও বাড়তে চলেছে।